আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ক্যালিফোর্নিয়াবাসীর ৬০০ ডলার স্টিমুলাস ভাতা পাশ করলেন আইনপ্রণেতারা

ক্যালিফোর্নিয়াবাসীর ৬০০ ডলার স্টিমুলাস ভাতা পাশ করলেন আইনপ্রণেতারা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতারা ৫০ লাখ ৭০ হাজার বাসিন্দার জন্য এককালীন ৬০০ ডলার স্টিমুলাস পেমেন্টের ভাতা পাশ করলেন।

করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য এই ভাতা পাশ করানো হয়েছে৷

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাজ্যের আইনসভায় এই বিলটি বড় ব্যবধানে পাশ হয়। কংগ্রেসের আরেকটি স্টিমুলাস চেক বিল পাশের আগেই রাজ্য আইনসভা এই বিলটি পাশ করালো।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম বলেন, আগামী মঙ্গলবার এই বিলটিতে স্বাক্ষর করা হবে। যারা ভাতা পাওয়ার জন্য বিবেচ্য হবে, তারা আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে তাদের ভাতা পেয়ে যাবে। তবে তার আগে তাদের ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।

প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন অর্থ পাবে সেসব বাসিন্দা যারা বছরে ৩০ হাজারের কম আয় করেন তারা।

এছাড়া বৈধ কাগজপত্রহীন বাসিন্দারাও ভাতার অর্থ পাবেন। ট্রাম্প প্রশাসনের আমলে এসব বাসিন্দাদের ফেডেরাল স্টিমুলাস পেমেন্ট থেকে বাদ দেওয়া হয়।

একই সাথে যাদের ট্যাক্স রিটার্ন ক্লিয়ার রয়েছে ও বছরে ৭৫ হাজার কম আয় করেন, সেসব একক আয়কারী ৬০০ ডলার করে ভাতা পাবেন।

এছাড়া যারা ইআইটিস এর আওতায় ৩০ হাজারের কম আয় করেন ও আইটিন এর আওতায় একক আয়কারী হিসেবে বছরে ৭৫ হাজার ডলারের কম আয় করে, তারা দুইটি পেমেন্ট পাবেন।

৯৩৩ মিলিয়ন ডলার পাবে বয়স্ক ও নিম্ন আয়ের বাসিন্দা, দৃষ্টিহীন ও শারীরিক প্রতিবন্ধীরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত