আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে টাইগার উডস

লস এঞ্জেলেসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে টাইগার উডস

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

দুই পা, গোড়ালি ও শরীরের অন্যান্য আরো কিছু স্থানে আঘাত পেয়েছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। দীর্ঘ সময় ধরে তাঁর অস্ত্রোপচার চলার পর চিকিৎসকেরা জানান, উডসের অবস্থা আশঙ্কাজনক নয়।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রোলিং হিলস এস্টেট ও র‌্যাঞ্চো পালোস ভার্দাসের সীমান্তবর্তী এলাকায় উডসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। জায়গাটি লস এঞ্জেলেসের কেন্দ্রস্থল থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের প্রধান অ্যালেক্স ভিলানুয়েভা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে উডসের গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেনি। খাঁড়া রাস্তায় বাঁক নেওয়ার সময় সেটি উল্টে কয়েকবার গড়াগড়ি খেয়ে খাঁদে পড়ে যায়। গাড়িটি প্রথমে রাস্তা বিভাজক এবং পরে একটি গাছে ধাক্কা মেরেছিল।

৪৫ বছর বয়সী টাইগার উডসকে উদ্ধার করে অগ্নিনির্বাপণকারী দল ও প্যারামেডিকরা। উদ্ধারের সময় উডসের জ্ঞান ছিল। তার শরীরে সিটবেল্টও ছিল। প্রাথমিভাবে জানা গেছে, গাড়ি চালানোর সময় মদপান কিংবা অন্য কোনো মাদক গ্রহণ করেননি তিনি।

লস এঞ্জেলেসের কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা বলেন, ‘যেহেতু রাস্তাটি ঢালু এবং সেখানে বাঁক রয়েছে, সেহেতু ওই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। এটা অস্বাভাবিক কিছু নয়।’

জানা গেছে, উডসের দুটি পায়ের হাড়ই ভেঙেছে। গোড়ালিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্ক্রু ও স্পাইন লাগিয়ে অস্ত্রোপচার করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত