আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের শিক্ষা ও শিশু স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা টিকা পাচ্ছেন আগামী সপ্তাহে

লস এঞ্জেলেসের শিক্ষা ও শিশু স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা টিকা পাচ্ছেন আগামী সপ্তাহে

ছবি: এলএবাংলাটাইমস

আগামী সপ্তাহের সোমবার (১ মার্চ) থেকে করোনা টিকা পেতে যাচ্ছেন লস এঞ্জেলেসের শিক্ষা ও শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্টরা।

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে প্রায় ৬ লাখ ৯১ হাজার শিক্ষক ও শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্টরা টিকা পাবেন।

তবে টিকা গ্রহণের অগ্রীম রিজার্ভেশন নিতে বেশ বেগ পেতে হতে পারে তাদের। কারণ লস এঞ্জেলেস কাউন্টিতে টিকা সংকট রয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টি সম্প্রতি ২ লাখ ডোজ টিকার বরাদ্দ পেয়েছে। আগামী সপ্তাহে ১১ শতাংশ শিক্ষক এবং শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্টদের টিকার আওতায় আনা হবে।

যদি টিকা সরবরাহ গতিশীল পর্যায়ে থাকে তাহলে দ্রুত টিকা গ্রহণ করতে শিক্ষকদের প্রতি আহবান জানান লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এর নেতারা।

লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এর অধ্যক্ষ অস্টিন বুয়েটনার জানান, এলিমেন্টারি স্কুলগুলো খুলে দেওয়ার আগে অন্তত ২৫ হাজার কর্মীকে টিকা গ্রহণ করতে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

টিকা পেতে করণীয় কী?

শিক্ষা সংশ্লিষ্ট ও শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্টদের টিকা পেতে করণীয় কী জেনে নিন-

১) প্রথমেই পিকচার আইডির প্রয়োজন পড়বে।

২) যেখান থেকে টিকা গ্রহণ করবেন, সেখানে কাজ বা বসবাসের প্রমাণ দেখাতে হবে।

৩) শিক্ষা সংশ্লিষ্ট সেক্টর বা শিশু স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সেক্টরে কাজ করার প্রমাণ দেখাতে হবে।

কী কাগজপত্রের প্রয়োজন হবে?

সেন্টার-বেজড আর্লি চাইল্ডহুড এড্যুকেটর: স্টেট অব ক্যালিফোর্নিয়া ফর সেন্টার থেকে প্রাপ্ত একটি কপি, বেজ ও চাকরিদাতার চিঠি।

ফ্যামিলি চাইল্ড কেয়ার হোম: স্টেট অব ক্যালিফোর্নিয়া ফর সেন্টার থেকে প্রাপ্ত একটি কপি।

শিক্ষক: ওয়ার্ক শিডিউল, নাম ও চাকরিদাতার চিঠি।

কীভাবে অগ্রীম রিজার্ভেশন করতে হবে?

http://myturn.ca.gov/

অথবা
https://laist.com/how-to-new-la/react/your-no-panic-guide-to-the-covid-19-vaccine-is-it-safe-when-can-i-get-it.php

এই ঠিকানায় যেয়ে অগ্রীম রিজার্ভেশন করতে হবে।

https://www.ccala.net/connect-to-child-care/

এখান থেকেও শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্টরা অগ্রীম রিজার্ভেশন দিতে পারবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত