আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ইউএস-ম্যাক্সিকো বর্ডারে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) এর সাথে ট্রাক্টর-ট্রেইলরের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন।

মঙ্গলবার (২ মার্চ) সান দিয়েগোর ১০০ মাইল পশ্চিমে ও ইউএস-ম্যাক্সিকো বর্ডারের ১১ মাইল উত্তরে ইম্পেরিয়াল কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটেছে।

মৃতদের মধ্যে অধিংকাশই ম্যাক্সিকোর বাসিন্দা বলে জানিয়েছে ম্যাক্সিকোর এক কর্মকর্তা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসইউভি গাড়িটি মানব পাচারের কাজে ব্যবহার করা হচ্ছিলো।    

দ্য ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সূত্র জানিয়েছে, ফোর্ড এক্সপেডিশনের এসইউভি গাড়িটিতে ২৫ জন বাসিন্দা ছিলো। গাড়িটি হটভিলের নোরিশ রোড হাইওয়েতে একটি ট্রাক্টর-ট্রেইলরের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো একজন।

এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন। আহতদের মধ্যে শিশু রয়েছে। হাইওয়ে পেট্রোল সূত্র জানিয়েছে, এসইউভি গাড়িটিতে সর্বোচ্চ আসন সংখ্যা ৮ জন। তবে গাড়িটিতে শুধুমাত্র সামনের আসনগুলো রেখে বাকি আসনগুলো খুলে ফেলা হয় এবং ২৫ জনকে গাড়িতে উঠানো হয়।  

দুর্ঘটনায় আহত ও মৃতদের বয়স ১৫ থেকে ৫৩ এর মধ্যে বলে জানা গেছে। গাড়িটি কোন স্থান থেকে ছেড়ে এসেছে ও কোথায় যাচ্ছিলো- এই বিষয়ে অনুসন্ধান করে দেখা হচ্ছে।

আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, এসইউভির চালক একজন ২৬ বছর বয়েসী ম্যাক্সিকান।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের প্রধান ওমার ওয়াটসন জানান, ধারণা করা হচ্ছে মৃত ও আহতরা কৃষি কাজের সাথে যুক্ত রয়েছে। একই সাথে তাদের নাগরিকত্ব সনদ পরীক্ষা করা দেখা হচ্ছে। ঘটনাটি মানব পাচার জনিত দুর্ঘটনা কী না, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

ইম্পেরিয়াল কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর দুই নাম্বার জরুরি সংকেত জারি করা হয়। বাড়তি জনবলের পাশাপাশি এম্বুলেন্স ও হেলিকপ্টার দিয়ে আহত ও মৃতদের উদ্ধার করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত