আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে এশিয়ানদের উপর সহিংসতার ঘটনা বেড়েছে

লস এঞ্জেলেসে এশিয়ানদের উপর সহিংসতার ঘটনা বেড়েছে

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে এশিয়ান-আমেরিকান বাসিন্দাদের উপর সহিংসতা বেড়েছে।

লস এঞ্জেলেস পুলিশ কমিশন মঙ্গলবার (২ মার্চ) এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালে এন্টি-এশিয়ান সংক্রান্ত অপরাধের ঘটনা ঘটেছে ১৫টি। ২০১৯ সাল থেকে সংখ্যাটি বেড়েছে ১১৪ শতাংশ।

এছাড়া সরাসরি অপরাধ না হলেও এন্টি-এশিয়ান সংক্রান্ত হয়রানির ঘটনা ঘটেছে আরো নয়টি। আর ২০২১ সালেও কিছু এন্টি-এশিয়ান সংক্রান্ত অপরাধ ঘটেছে।

এন্টি-এশিয়ানদের প্রতি সহিংসতা বেড়ে যাওযার কারণে উদ্বিগ্নতা প্রকাশ করে পুলিশ ও এই সংক্রান্ত মানবাধিকার সংগঠনগুলো। পুলিশ বলছে, এমন অপরাধের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।

করোনা মহামারির কারণে এশিয়ান গোষ্ঠী বিশেষ করে চীনা বংশোদ্ভূত বাসিন্দাদের প্রতি সহিংসতা বেড়েছে। বেশিরভাগ অপরাধ 'হেইট-ক্রাইম' জনিত কারণে হয়েছে।

এশিয়ান-আমেরিকান এডভান্সিং জাস্টিসের সিইও কোনি চাং জু বলেন, 'মহামারির সময় এশিয়ানদের প্রতি সহিংসতার মাত্রা বেড়েছে। গত বছর এবং এই মাসে বেশকিছু ভয়ংকর আক্রমণ চালানো হয়েছে'।

তিনি বলেন, প্রকৃত আক্রমণ ও সহিংসতার সংখ্যা আরো বেশি। তবে প্রতিটি ঘটনার পুলিশী রিপোর্ট হয় না। এর কারণ অন্য ভাষাভাষীদের সাথে পুলিশের ভাষার পার্থক্য ও হেইট ক্রাইমের বিরুদ্ধে পুলিশের তদন্তের ঘাটতি।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের সহকারি চিফ বেট্রিক গিরমালা বলেন, পুলিশকে হেইট ক্রাইম শনাক্ত ও এই বিষয়ে তৎপরতা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া আছে। একই সাথে তাদের যথাযথ প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয়েছে।

এন্টি-এশিয়ানদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির বাসিন্দাদের উপরও সহিংসতা বেড়েছে। প্রতিবেদন অনুসারে, হিস্প্যানিকদের প্রতি সহিংসতা এক বছরে বেড়েছে ৩৬ শতাংশ, কৃষ্ণাঙ্গদের প্রতি বেড়েছে পাঁচ শতাংশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত