আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ক্যালিফোর্ণিয়া শাখার উদ্যোগে গত ৫ই জুলাই রবিবার

সন্ধ্যায় লস এঞ্জেলেসের 'লিটিল বাংলাদেশ' এলাকায় প্রবাসী বাংলাদেশী কম্যূনিটির অন্যতম বৃহত্তম

ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল। বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্হিতিতে ক্যালিফোর্ণিয়া

বিএনপি'র এই ইফতার মাহফিল প্রবাসীদের এক মিলনমেলায় পরিণত হয়।

প্রবাসীদের সুপরিচিত শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত ক্যালিফোর্ণিয়া বিএনপি'র এই ইফতার

মাহফিলে জাতীয়তাবাদী ঘরানার রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও কম্যূনিটির বিশিষ্ট নাগরিকগণ ও

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিক,






ছাত্র/ছাত্রী, ব্যবসায়ী-সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্হিতি লক্ষ্য করা গেছে। 

ইফতারের পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মো.আবুল কালাম; এবং ইফতারের ঠিক

আগেই বাংলাদেশে গণতন্ত্র ও দেশের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া

অনুষ্ঠিত হয়, মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মো. মাহমুদ হোসেন। এছাড়া

সবাই'কে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে এবং দেশের স্বার্থে পরবর্তী আন্দোলনে প্রবাসে থেকেও সকলের

সমর্থন-সহযোগিতার আশা ব্যক্ত করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-

ক্যালিফোর্ণিয়া শাখার সভাপতি মো.আ.বাছিত। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক

মাহবুবুর রহমান শাহীন ও সদস্য-সচিব বদরুল আলম চৌধুরী শিপলু। অনুষ্ঠানে তেমন কড়া

রাজনৈতিক বক্তব্য কেউ না দিলেও অতি সাম্প্রতিককালে নিউইয়র্কে গাফফার চৌধুরীর দেওয়া

ইসলাম সম্পর্কিত বিভিন্ন বিতর্কিত ও উষ্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা প্রকাশ করা হয়।

ক্যালিফোর্ণিয়া বিএনপি আয়োজিত বৃহৎ এই ইফতার মাহফিলে বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্হিত

ছিলেন- ডঃ মাহবুব খান, মেজর এনামুল হামিদ, ডাঃ আবুল হাসেম, অধ্যাপক আলী আকবর, ডঃ

জয়নাল আবেদিন, আবুল হাসনাত রায়হান, আনিসুর রহমান, লেফটেনেন্ট জিয়া ইসলাম, আশরাফ

আকবর, সৈয়দ এম হোসেন বাবু, রওনক সালাম, কাজী মাশহুরুল হুদা, মোহাম্মদ আলী ভাই,

মেহেদী হাসান, কন্ঠশিল্পী মাহতাব, 'ফ্রিডম এইজ' ব্যান্ডতারকা সামি নোবেল, LA Bangla

Times-এর প্রকাশক ও সম্পাদক আবদুস সামাদ প্রমুখ। এছাড়াও ফোবানা, বাফলা, মুনা,

জালালাবাদ, উত্তরণ, তরঙ্গ, নজরুল একাডেমী, ট্যাক্সি সমিতি, ফ্রেন্ডস ক্লাব, খুলনা সমিতি, ঢাকা

ইউনিভার্সিটি এ্যালামনাই এসোসিয়েশন, মানিকগঞ্জ সমিতি, নারায়ণগঞ্জ সমিতি সহ বিভিন্ন স্হানীয়

সংগঠনের অনেক নেতা-কর্মীদের উপস্হিতি ছিল লক্ষ্যণীয়। ক্যালিফোর্ণিয়া বিএনপি'র এই ইফতারে

বিপুল সংখ্যক মহিলাদেরও উপস্হিতি দেখা গেছে। ইফতারীর মেন্যূতে নয় ধরনের আইটেম দিয়ে

রোজাদার মুসুল্লিদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানের শুরু থেকে শেষ অবধি অত্যন্ত সুশৃঙ্খল ও

সুন্দরভাবে সবকিছু তদারক করেছে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র স্বেচ্ছাসেবকরা।



স্হানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন- ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সাবেক সভাপতি

নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সাবেক সাধারণ সম্পাদক ডাব্লিউ আমিন, সিনিয়র সহ-সভাপতি

মুর্শেদুল ইসলাম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাইমেন, যুগ্ম-সম্পাদক বদরুল এ চৌধুরী শিপলু,

এম ওয়াহিদ রহমান, সহ-সভাপতি মাহতাব আহমেদ, মাহবুবুর রহমান শাহীন, সামসুজ্জোহা বাবলু,

আহসান হাফিজ রুমী, সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ

খান, মোয়াজ্জেম রাসেল, যুব বিষয়ক সম্পাদক লায়েক আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক

সম্পাদক সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিকায়েল খান রাসেল,

কোষাদক্ষ শাহীন হক, শাহাদাত শাহীন, মুনিম আহমেদ, জাভেদ বখত, লোকমান হোসেন,

আলমগীর হোসেন, বদরুল আলম মাসুদ, ইলিয়াস, মন্টু, রোমানা, স্মৃতি, আনিকা, আব্দুল হাকিম,

সুইটি, মো শান্ত, নাঈম, শহীদ ইসলাম সহ অনেকেই।

শেয়ার করুন

পাঠকের মতামত