আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ক্লেমেন্টে সৈকতে একজন নারী হাঁটার সময় মানুষের চোয়ালের একটি অংশ ও কয়েকটি দাঁত খুঁজে পেয়েছেন। এ ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

গত ১৭ জুন দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে লিন্ডা লেন বিচ এলাকায় বালুর মধ্যে ওই মানবদেহের অংশ দেখতে পান ওই নারী। পরে তিনি কাছাকাছি থাকা এক লাইফগার্ডকে বিষয়টি জানান। লাইফগার্ড সঙ্গে সঙ্গে অরেঞ্জ কাউন্টি শেরিফস ডিপার্টমেন্টকে খবর দেন।

ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা পরীক্ষা করে নিশ্চিত হন যে উদ্ধার হওয়া দাঁত ও চোয়ালের অংশ মানুষের।

অরেঞ্জ কাউন্টি শেরিফস ডিপার্টমেন্টের মুখপাত্র সার্জেন্ট লিজবেথ গুইসদাল্লা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে চোয়ালের অংশটি একজন নেটিভ আমেরিকান (আদিবাসী আমেরিকান) ব্যক্তির হতে পারে।

তিনি বলেন, উদ্ধার হওয়া দাঁত ও চোয়ালের অংশ আরও তদন্তের জন্য নেটিভ আমেরিকান হেরিটেজ কমিটির কাছে পাঠানো হয়েছে।

কর্মকর্তাদের মতে, সান ক্লেমেন্টে এলাকায় ঐতিহাসিকভাবে হুয়ানেনো ব্যান্ড অব মিশন ইন্ডিয়ানস অ্যাকজাচেমেন নেশন নামে পরিচিত আদিবাসী জনগোষ্ঠীর বসবাস ছিল। তাই মানবদেহের এই অংশের উৎস ও পরিচয় নির্ধারণে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে।

সার্জেন্ট গুইসদাল্লা বলেন, “এটি কোথা থেকে এসেছে এবং এর পেছনের ইতিহাস কী, তা জানতে পুরো একটি তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।”

এ ঘটনায় এখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি।

  এলএবাংলাটাইমস/এম

শেয়ার করুন

পাঠকের মতামত