আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ৩ শিশুকে ছুরিকাঘাতে হত্যা, আটক মা

লস এঞ্জেলেসে ৩ শিশুকে ছুরিকাঘাতে হত্যা, আটক মা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে একটি আবাসিক ভবনে ছুরিকাঘাতে মৃত ৩ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের অভিযোগে মৃত ৩ শিশুর মা'কে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) সকালে রেসেডা বেলোভার্ডের ৮০০০ ব্লকে সকাল ৯টা ৩০ মিনিটে তিন শিশুর লাশ দেখতে পায় তাদের দাদা। এর পর পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, মৃত শিশুগুলোর বয়স ৫ বছর কম। লস এঞ্জেলেস ফায়ার ফাইটার ও প্যারামেডিক্স ইউনিট ঘটনাস্থল থেকে তিন শিশুকেই মৃত অবস্থায় উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত শিশুদের উদ্ধারের পর তাদের মা কে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরবর্তীতে তিন ঘণ্টা পর সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া থেকে তাকে আটক করা হয়।

ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের সাথে শিশুদের মায়ের সম্পৃক্ততা রয়েছে। আটক ওই নারীর নাম লিলিয়ানা কারিলো। তাকে এক হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর আটক করতে সক্ষম হয় পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ অভিযুক্ত নারীর নাম ও ছবি টুইটারে ছড়িয়ে দেয় এবং কেউ ওই নারীকে দেখে থাকলে তথ্য সহায়তা চায় পুলিশ।

পরে পুলিশ জানতে পারে ওই নারী একটি সিলভার কালার টয়োটা গাড়ি নিয়ে পালাচ্ছে। সেখান থেকেই তাড়া করে ওই নারীকে আটক করা সম্ভব হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত