আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

লস এঞ্জেলেসে হয়েগেলো “এলএ বাংলাটাইমস” এর ইফতার মাহফিল

লস এঞ্জেলেসে হয়েগেলো “এলএ বাংলাটাইমস” এর ইফতার মাহফিল

গত ০৯ ই জুলাই ২০১৫ তারিখে প্রথম বারের মত লস এঞ্জেলেসে জনপ্রিয় নিউজ পোর্টাল “এলএ বাংলাটাইমস” ইফতার মাহফিল আয়োজন করেছিল। এলএ বাংলাটাইমস এর পাঠক , লেখক, সাংবাদিক,সমালোচক ও শুভানুধ্যায়ীসহ প্রবাসী বাংলাদেশীদের সম্মানে আয়োজিত হয় এ ইফতার মাহফিল। স্থানীয় লিটিল ঢাকা রেস্টুরেন্টে বাংকুইট হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। লস এঞ্জেলেস বাংলাদেশী প্রবাসী কমিউনিটির সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল স্তরের রোজাদাররা অংশ নেন।  শুরুতে  উক্ত পোর্টালের সভাপতি ও প্রকাশক জনাব আব্দুস সামাদ সকল কে আন্তরিক ভাবে স্বাগতম জানান।


আমন্ত্রিত অতিথিগনের অনেকে বক্তব্য রাখেন। তারা এলএ বাংলাটাইমস এর ইফতার মাহফিলের ভূয়সী প্রশংসা করেন। কোন অনলাইন নিউজ মিডিয়া হিসাবে এলএ বাংলাটাইমস ই প্রথম আলর দিশারী  যারা লস এঞ্জেলেসে এমন আয়োজন করেছে। বক্তারা এলএ বাংলাটাইমস” কে চ্যানেল আইয়ের সাথে তুলনা করেন। তারা শুভ কামনা করেন যে এলএ বাংলাটাইমস কালের পরিক্রমায় অনেক দূর চলে যাবে। সব সময় লস এঞ্জেলেসের মানুষের সাথে থাকবে। এসময় এলএ বাংলাটাইমস এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আব্দুস সামাদের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন সবাই।

ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করা হয়। এ সময় সকলের জন্য মহান আল্লাহর কাছে এহকাল ও পরকালের জন্য রহমত এবং ক্ষমা প্রার্থনা করা হয়।এলএ বাংলাটাইমসের জন্য দোয়া করা হয়  

 

এদিকে বৃহস্পতিবার কর্মদিবস ছিল, সেই সাথে ইফতারের ভেন্যু বাঙ্গালীদের কেন্দ্র বিন্দু থেকে একটু দূরে, সড়ক গুলোতে তীব্র যানজট থাকা সত্ত্বেও ইফতার মাহফিলে আশার চেয়েও বেশী মানুষ উপস্থিত হয়েছিলেন। অনেক অনেক ব্যক্তি আসতে না পেরে এলএ বাংলাটাইমস কে ফোন করে ও টেক্সটের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন । তারা এলএ বাংলাটাইমস এর সাথে আছেন বলে জানান। সকলে তাঁদের এমন ভালোবাসায় ব্যাপক উপস্থিতির মাধ্যমে এলএ বাংলাটাইমস এর ইফতার মাহফিল সফল করায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 এ সকল বিষয় থেকে এলএ বাংলাটাইমস এর প্রতি পাঠক, লেখক, সাংবাদিক,সমালোচক ও শুভানুধ্যায়ীসহ প্রবাসী বাংলাদেশীদের ভালবাসা ও আন্তরিকতা প্রকাশ পায়।

ইফতার শেষে সবাই একত্রে নামাজ আদায় করেন।  চা চক্রের আয়োজনও ছিল সেখানে।  সবাই মিলে একত্রে ফটোসেশন করা হয়। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।



শেয়ার করুন

পাঠকের মতামত