আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লাস ভেগাস থেকে লস এঞ্জেলেসগামী রেলের কাজ শুরু হচ্ছে

লাস ভেগাস থেকে লস এঞ্জেলেসগামী রেলের কাজ শুরু হচ্ছে

ছবি: এলএবাংলাটাইমস

লাস ভেগাস থেকে লস এঞ্জেলেসে যাতায়াত করার জন্য দ্রুতগামী ট্রেন নিয়ে অনেক দিন ধরেই আলাপ আলোচনা শুরু হয়েছে। তবে এ বছর দ্রুতগামী ট্রেন লাইন তৈরি ও ট্রেন চালুর ইঙ্গিত মিলেছে।

ব্রাইটলাইন ওয়েস্টের সিইও মাইক রেইনিনজার জানান, লাস ভেগাস এবং ভিক্টরভ্যালি ক্যালিফোর্নিয়া পর্যন্ত ১৭০ মাইল দীর্ঘ রেললাইনের কাজ শুরু হচ্ছে এই বছরে৷ তবে ঠিক কবে থেকে এর কার্যক্রম শুরু হবে সেই বিষয়ে কিছু নিশ্চিত করে জানাননি তিনি।

মাইক জানান, কোনো যাত্রী ভিক্টরভ্যালিতে এলে মেট্রোলিংক এর মাধ্যমে লস এঞ্জেলেস ইউনিয়ন স্টেশনে এসে পৌঁছাতে পারবে।

ব্রাইটলাইন ফ্লোরিডায় ট্রেন সার্ভিস দিয়ে থাকে। বর্তমানে মিয়ামি থেকে লওডারডেল এবং ওয়েস্ট পাম বিচ পর্যন্ত তাদের ট্রেন সার্ভিস চালু রয়েছে৷ এছাড়া ডিজনি ওয়ার্ল্ড ও অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত তাদের রেল সেবা রয়েছে।

মাইক বলেন, 'করোনার কারণে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। তবে আমরা রেল সার্ভিস চালু করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রজেক্ট আমাদের কাছে হাই প্রায়োরিটি লিস্টে আছে'।

লাস ভেগাস থেকে লস এঞ্জেলেস পর্যন্ত যে ট্রেন চালু হবে, সেটিকে বলা হচ্ছে 'হাই স্পিড- জিরো ইমিশন' ট্রেন। সম্পূর্ন ইলেক্ট্রিক এই ট্রেইনে ঘণ্টায় ২০০ মাইল গতিবেগে ছুটতে পারে। লাস ভেগাস থেকে লস এঞ্জেলেসে পৌঁছাতে এই ট্রেইনের সময় লাগবে তিন ঘণ্টা। গাড়ি দিয়ে সাধারণত চার থেকে পাঁচ ঘণ্টা সময় লেগে যায়।

ইলেট্রিক ট্রেইন হলেও ধোঁয়া ছড়ানোর সুযোগ থাকায় কার্বন অফসেট করা হবে ট্রেইনটিকে। একই সাথে গ্রিন ইলেকট্রিসিটি নিয়েও রাজ্য কর্তৃপক্ষের সাথে কাজ করবে তারা৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত