আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় কেইটলিন জেনার!

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় কেইটলিন জেনার!

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেনন সাবেক অলিম্পিয়ান, রিয়েলিটি টিভি পার্সোনালিটি ও ট্রান্সজেন্ডার রাইটস এক্টিভিস্ট কেইটলিন জেনার।

শুক্রবার (২৩ এপ্রিল) ৭১ বছর বয়েসী রিপাবলিকান সমর্থিত জেনার এই সিদ্ধান্তের কথা টুইটার পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

টুইটার পোস্টে তিনি লিখেন, 'ক্যালিফোর্নিয়া লড়াই করার জন্য যথেষ্ট। আমি প্রতিদ্বন্দ্বিতা করছি'।

এই বছরের শেষের দিকে গভর্নর গেভিন নিউসামের বিরুদ্ধে রি-কল নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে অনেক প্রার্থীর পাশাপাশি জেনার যুক্ত হলেন। মূলত গেভিন৷ নিউসামকে হটানোই অন্যতম উদ্দেশ্য।

জেনার বলেন, 'নিউসাম এই শহরকে যে আবর্জনায় পরিণত করেছেন, সেটি থেকে শহরকে মুক্ত করতে ও পরিচ্ছন্ন করে তুলতেই নির্বাচনে অংশ নিচ্ছি'।

সংবাদ সম্মেলনে জেনার জানান, নির্বাচনী প্রচারে তিনি রাজ্য চষে বেড়াবেন। সাউদার্ন ক্যালিফোর্নিয়া, বে এরিয়া এবং সেন্ট্রাল ভ্যালিতেও নির্বাচনী প্রচার চালাবেন তিনি।

জেনার নিজেকে 'অর্থনৈতিকভাবে রক্ষণশীল এবং সামাজিকভাবে প্রগতিশীল' বলে দাবি করেন। তবে রাজ্যজুড়ে চলমান সংকটগুলোতে জেনারের এখন পর্যন্ত খুব একটা প্রভাব নেই।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত