আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ক্যালিফোর্নিয়ায় মাস্ক ব্যবহার এখনো জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ক্যালিফোর্নিয়ায় মাস্ক ব্যবহার এখনো জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় করোনার সামগ্রিক পরিস্থিতির অনেক উন্নতি ঘটছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যগুলো থেকে করোনা সংক্রমণের হার সবচেয়ে কম ক্যালিফোর্নিয়ায়। ইতোমধ্যে ৩৪ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন। আপাতদৃষ্টিতে ক্যালিফোর্নিয়ার করোনা পরিস্থিতির কালো অধ্যায় মুছে গেছে।

ফলে প্রশ্ন উঠেছে, ক্যালিফোর্নিয়ায় মাস্ক ব্যবহার করার বাধ্যবাধকতা ও আইনি আদেশ এখনো জারি রাখার প্রয়োজনীয়তা রয়েছে কী না।

এই প্রশ্নের উত্তরে ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশ কিছু বিষয়কে সামনে নিয়ে এসেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইনডোর জনসমাগমে মাস্ক ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে দেওয়া এখনি সম্ভব হবে না। তারা বলছেন, ইনডোর পাবলিক প্লেস এবং কমন স্পেসে মাস্ক ব্যবহার এখনো অব্যাহত রাখতে হবে। গবেষণায় দেখা গেছে, ইনডোর প্লেস থেকে করোনার সংক্রমণ আরো সহজে ছড়াতে পারে।

ইউসি বার্কলেস স্কুল অব পাবলিক হেলথ বিভাগের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. জন শুয়ার্টযবার্গ বলেন, 'টিকা নেওয়া থাকলেও মাস্ক ব্যবহার করতে হবে৷ শুধুমাত্র খুবই অল্প কয়েকজন, যাদের টিকা নেওয়া সম্পন্ন হয়েছে, তাদের সাথে মেশার সময় মাস্ক খোলা রাখা যাবে'।

এছাড়া যারা টিকা নিতে ইচ্ছুক তাদেরকে টিকার ডোজ দেওয়া সম্পন্ন হলে তখন মাস্ক ব্যবহার বিষয়ে আদেশ শিথিল করা উচিত বলে মন্তব্য করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তবে ঘরের বাহিরে মাস্ক ব্যবহার বিষয়ে মিশ্র মতামত জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইউসিএফসির মেডিসিন বিশেষজ্ঞ ড. মনিকা গান্ধী বলেন, 'গবেষণা অনুসারে, ইনডোর থেকে আউটডোরে করোনার সংক্রমণ হওয়ার হার অনেক কম। ক্যালিফোর্নিয়া ও বে এরিয়াতে আউটডোরে মাস্ক ব্যবহার না করলেও তেমন ঝুঁকি নেই'।

এছাড়া তিনি বলেন, 'বাসিন্দাদের মধ্যে টিকা বিষয়ে আস্থা তৈরি করতে হবে। টিকা গ্রহণের সুফল হিসেবে মাস্ক ব্যবহার করতে হচ্ছে না, এই বিষয়টি সবার কাছে তুলে ধরতে হবে৷ এর জন্য যতো দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরে যাওয়াই ভালো'।

অপরদিকে, অন্য অনেক স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এখনই মাস্ক ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত হবে না৷ বাসিন্দারা যতোটুকু সতর্ক থাকবে ততোই সুফল পাওয়া যাবে৷

এদিকে, রাজ্য কর্তৃপক্ষ এখনো মাস্ক ব্যবহার আদেশ জারির পক্ষেই রয়েছেন। এর আগে মাস্ক ব্যবহারের আদেশ জারির সময় কবে এটি রদ হবে সেই বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। আসন্ন গ্রীষ্ম মৌসুমে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও অর্থনীতি সচল হলেও মাস্ক ব্যবহার নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রাজ্য কর্তৃপক্ষ।

তবে দ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, 'সাধারণ স্বাস্থ্য সুরক্ষা ও বিধি নিষেধ আইন জারি থাকবে। সেই সাথে মাস্ক ব্যবহার এর আইন জারি থাকবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত