আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় ঘরের ভেতর ভাল্লুক, বাসিন্দারা লুকালো বেডরুমে

ক্যালিফোর্নিয়ায় ঘরের ভেতর ভাল্লুক, বাসিন্দারা লুকালো বেডরুমে

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় এবার ঘরের ভেতর দেখা মিললো ভাল্লুকের। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এক বাড়ির পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকে স্টোররুমে খাবারের সন্ধানে হানা দেয় ভাল্লুকটি।

ক্যালিফোর্নিয়ার ডুয়ার্টেতে বারবারা রজার্স নামের এক নারীর বাড়িতে এই ঘটনা ঘটেছে। বিড়াল যেনো বাড়ির ভিতর ঢুকতে পারে, সেই জন্য বাড়ির পিছন দিকের দরজাটি খোলা রাখা হয়। তবে এই দরজাটি দিয়ে যে ভাল্লুক ঘরের ভেতর ঢুকে যাবে, তারা এই বিষয়টি ঘুণাক্ষরেও টের পায়নি।

ওই বাড়িতে একটি দম্পতি বাস করেন। তারা বলেন, হঠাৎ করেই স্টোররুমে ভারি আওয়াজ শুনে আমরা নিচে যাই। সেখানে উঁকি মেরে দেখতে পাই ভাল্লুকের বিশাল এক নাক। দেখে মনে হলো ভাল্লুকটি বয়সে তরুণ।

ভাল্লুকটিকে ঘর থেকে বের করতে ধাতব আওয়াজ করলেও কাজ হচ্ছিলো না। পরে ওই দম্পতি জরুরি ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে নিজেরা বেডরুমে লুকিয়ে থাকে।

রজার্স জানান, ভাল্লুকটি স্টোররুমে ঢুকে খাবারের সন্ধান করছিলো। সে পুরো স্টোররুম তছনছ করে ও বিড়ালের সব ক্যাটফুড খেয়ে ফেলে।

খাওয়া দাওয়া শেষ করে ভাল্লুকটি নিজ থেকেই বের হয়ে যায়। দম্পতির বাড়িটি লস এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট থেকে অদূরে তবে সচরাচর ভাল্লুক বাড়িতে প্রবেশ করেছে এমন ঘটনা দেখা যায় না৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত