আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বন্দুকধারীর সিরিজ হামলা, মৃত ২

লস এঞ্জেলেসে বন্দুকধারীর সিরিজ হামলা, মৃত ২

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে এক বন্দুকধারী ১ মাইল দূরত্বের মধ্যে তিন ব্যক্তির উপর সিরিজ হামলা চালিয়েছে। এই হামলায় দুইজনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, এক মিনিট সময়ের মধ্যে তিনজনের উপর গুলিবর্ষণ করে এক হামলাকারী। পরে পুলিশ হামলাকারীকে ধাওয়া করে তাকে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে এই বন্দুক হামলার কথা টুইটারের মাধ্যমে জানান।

পরবর্তী বিবৃতিতে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানায়, সোমবার দিবাগত রাত ১ টার দিকে লস এঞ্জেলেসের এক্সপোজেশন পার্ক এরিয়াতে পুলিশ গোলাগুলির রিপোর্ট পায়।

পুলিশ জানায়, ফিগুয়েরা স্ট্রিটে একজনের উপর গুলি চালায় হামলাকারী। এতে ওই ব্যক্তির মৃত্যু হয়। এরপর স্টারবাকস ড্রাইভ-থ্রুর সামনে অন্য আরেক ব্যক্তির উপর গুলি ছোঁড়ে সে। এরপর হামলাকারী এক্সপোজিশন পার্ক ও ফিগুয়েরা স্ট্রিটে আরেক ব্যক্তিকে গুলি ছুঁড়ে আহত করে। এক মাইলের মধ্যে এক মিনিটে তিন ব্যক্তির উপর গুলি ছোঁড়া হয়।

পুলিশ এরপর হামলাকারীকে গাড়ি দিয়ে তিন ঘণ্টা ধাওয়া করে ওয়েস্টবাউন্ড ফ্রিওয়ের কাছে আটক করে। গাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে সে পুলিশের গুলিতে মারা গেছে না কী নিজের ছোঁড়া গুলিতে আহত হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বন্দুকধারী ওই ব্যক্তি পুলিশের উপর গুলি চালায় বলেও জানায় লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট। ঘটনাস্থলে থেকে একটি রিভলভার ও এসইউভি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত