আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মাস্ক বিষয়ে নীতিমালায় পরিবর্তন করবে ক্যালিফোর্নিয়া

মাস্ক বিষয়ে নীতিমালায় পরিবর্তন করবে ক্যালিফোর্নিয়া

ছবি: এলএবাংলাটাইমস

সম্প্রতি ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) টিকার পূর্ণ গ্রহীতাদের জন্য মাস্ক বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে। এটিকে ফেডারেল গাইডেন্স হিসেবে জারি করা হয়েছে।

মাস্ক নিয়ে ফেডারেল গাইডেন্স প্রণয়নের পাশাপাশি রাজ্য কর্তৃক নতুন নীতিমালা জারির কথা জানানো হয়েছে। বোর্ড অব সুপারভাইজারকে রিভারসাইড কাউন্টির পাবলিক হেলথ অফিসার ড. জিওফরে লিওং এই কথা জানান।

তিনি বলেন, 'আমাদের এগিয়ে যেতে হলে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করতে হবে'।

এদিকে, সিডিসি কর্তৃক ঘোষিত নীতিমালায় যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যারা টিকা গ্রহণ করেছেন, তারা বাড়ির ভিতরে অল্প পরিসরে মাস্ক ছাড়া একত্রিত হতে পারবেন, খাবার খাওয়ার সময় মাস্ক খুলে রাখতে পারবেন এবং সেই সাথে একত্রে শরীর চর্চা করতে পারবেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউজকে দেওয়া ব্রিফিং এ সিডিসি প্রধান ড. রোচেলে ওয়ালেন্সকি এই নীতিমালা প্রকাশ করেন।

তিনি বলেন, 'যারা টিকা গ্রহণ করেছেন, তাদের জন্য বাইরে ছোট পরিসরে একত্র হওয়া বা বাইরে খাবার খাওয়ার সময় মাস্ক ব্যবহার না করলে ঝুঁকি নেই'।

সিডিসি প্রধান জানান, সাধারণত টিকাগ্রহীতাদের জন্য বাইরে মাস্ক ছাড়া বের হওয়াতে ঝুঁকি নেই। তবে যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেননি, তাদের মাস্ক ব্যবহার করতে হবে।

মাস্ক ব্যবহার ছাড়া অন্য যেই বিষয়ে পরিবর্তন আনা হয়েছে, সেগুলো হলো-

১) যারা টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন তারা আবার অভ্যন্তরীণ ভ্রমণ করতে পারবেন। সে ক্ষেত্রে তাদের ভ্রমণের আগে কিংবা পৌঁছে করোনা পরীক্ষা করাতে হবে না।

২) ইন্টারন্যাশনাল ফ্লাইটে ও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে করোনা পরীক্ষা করাতে হবে না। অন্য কোনো দেশ থেকে ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে ফিরলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

৩) যদি কোনো প্রকার লক্ষণ না থাকে তবে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না৷

সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ার করোনা পরিস্থিতি অনেক উন্নতি করেছে৷ ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের সূত্র মতে, মঙ্গলবার করোনা আক্রান্তের হার লাখে ৪ দশমিক ৭ শতাংশ ছিল।

তাই মাস্ক ব্যবহার নিয়ে ক্যালিফোর্নিয়া নতুন ঘোষণা দিবে সেটা স্পষ্ট। আগের থেকে করোনা বিধিনিষেধ অনেক কমিয়ে আনা হবে ও মাস্ক ব্যবহারের নিয়মে শিথিলতা আনা হবে বলে ধারণা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত