আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অরেঞ্জ কাউন্টিতে জে এন্ড জে'র টিকা প্রয়োগ পুনরায় শুরু

অরেঞ্জ কাউন্টিতে জে এন্ড জে'র টিকা প্রয়োগ পুনরায় শুরু

ছবি: এলএবাংলাটাইমস

অরেঞ্জ কাউন্টিতে জনসন এন্ড জনসনের টিকাদান পুনরায় চালু করা হচ্ছে। এর আগে রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা দেখা দেওয়ায় এই প্রতিষ্ঠানের টিকা প্রয়োগ স্থগিত ছিলো।

কাউন্টির প্রধান মেডিকেল অফিসার ড. ক্ল্যাটন চাও বলেন, আমি বিশ্বাস করি জনসন এন্ড জনসনের তৈরি এক ডোজ টিকা নিরাপদ ও করোনার বিরুদ্ধে কার্যকরী।

রবিবার (২ মে) থেকে টিকাদান কেন্দ্রগুলোতে জে এন্ড জে'র টিকা প্রয়োগ পুনরায় চালু করা হচ্ছে অরেঞ্জ কাউন্টিতে।

ড. ক্ল্যাটন চাও অরেঞ্জ কাউন্টির বাসিন্দাদের টিকা নিতে আহবান জানিয়ে বলেন, 'এই টিকাটি নিরাপদ ও রক্ত জমাট বাঁধার মতো ঘটনা খুবই বিরল'।

রবিবার অরেঞ্জ কাউন্টিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬ জন বাসিন্দা৷ মারা গেছেন আরো আট জন।

রবিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে ১০৬ জন বাসিন্দা। আর জরুরি বিভাগে ভর্তি রয়েছে ২৭ জন বাসিন্দা৷

অরেঞ্জ কাউন্টি হেলথ এজেন্সি সূত্রমতে, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ২ লাখ ৫৩ হাজার ৯১৪ জন বাসিন্দা আক্রান্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৯৬৫ জন বাসিন্দা৷

এর আগে, জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকার প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জে এন্ড জে'র টিকা সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখে।

জনসন এন্ড জনসনের তৈরি টিকা গ্রহণের পর ছয়জন টিকাগ্রহীতার দেহে রক্ত জমাটের ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটির ফেডারেল স্বাস্থ্য সংস্থা ১৩ এপ্রিল জনসন অ্যান্ড জনসনের টিকার প্রয়োগ স্থগিত করার ঘোষণা দেয়। এই ছয়জনের সবাই ১৮ থেকে ৪৮ বছর বয়সী নারী।

টিকা নেওয়ার এক থেকে তিন সপ্তাহের মধ্যে তাঁদের শরীরে সমস্যা দেখা দেয়। এর মধ্যে এক নারীর মৃত্যু হয় এবং একজনকে সংকটাপন্ন অবস্থায় নেব্রাস্কার হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত