আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার গৃহহীন সমস্যা সংকটে ১২ বিলিয়ন ডলারের প্রস্তাবনা

ক্যালিফোর্নিয়ার গৃহহীন সমস্যা সংকটে ১২ বিলিয়ন ডলারের প্রস্তাবনা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার গৃহহীন সমস্যা সমাধান করতে ১২ বিলিয়ন ডলারের প্রস্তাবনা পরিকল্পনা প্রকাশ করেন গভর্নর গেভিন নিউসাম।

এই পরিকল্পনায়, গৃহহীনদের রাস্তা থেকে নিজেদের বাড়িতে পুনর্বাসন করা হবে। অর্থাৎ, গৃহহীনদের জন্য আবাসন সৃষ্টি করা হবে।

উদ্বৃত্ত বাজেট আর ফেডারেল সরকারের মহামারি বাজেটের কারণেই বড় প্রকল্প নেওয়া সম্ভব হচ্ছে।

১২ বিলিয়ন ডলারের পরিকল্পনায় ৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলার দিয়ে ৪৬ হাজার আবাসন ইউনিট তৈরি করা হবে। সেই সাথে মোটেল এবং অন্যান্য প্রোপার্টিগুলোকে আবাসন উপযোগী করে তোলা হবে। এছাড়া গৃহহীনদের মানসিক স্বাস্থ্য ও আচরণ জনিত ইস্যু পুনর্বাসনে ভবন নির্মাণেও অর্থ ব্যয় করা হবে।

এছাড়া আরো ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার রেন্টাল সাবসাইডিস, নতুন আবাসন ও আশ্রয়কেন্দ্র নির্মাণে খরচ করার প্রস্তাব রাখা হয়েছে৷

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গেভিন নিউসাম বলেন, 'একজন গভর্নর হিসেবে আমি কিছু একটা করতে চাই। বছরের পর বছর শুধু কথা বলে সময় নষ্ট করতে চাই না'।

'আমাদের রাস্তাগুলোতে যেই পরিস্থিতি সেটি মোটেই গ্রহণযোগ্য নয়'- যোগ করেন গেভিন নিউসাম।

করোনা মহামারি সংকট কাটাতে ১০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা প্রস্তাবনা রেখেছেন গভর্নর গেভিন নিউসাম। ৭৬ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত বাজেট এবং ২৭ বিলিয়ন ডলারের সরকারি অর্থ এই পরিকল্পনায় খরচ করা হবে।

ডাটাবেজের তথ্য অনুসারে দেখা গেছে, ২০২০ সালে অন্তত ২ লাখ ৫০ হাজার বাসিন্দা হাউজিং সার্ভিসের সাগায্য গ্রহণ করেছেন। এখন পর্যন্ত মাত্র ৯২ হাজার বাসিন্দা এই সেবা পেয়েছেন, আরো অন্তত ১ লাখ ১১ হাজার বাসিন্দা এখনো সেবা প্রত্যাশী।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত