আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় নেই গ্যাসোলিন সংকট

ক্যালিফোর্নিয়ায় নেই গ্যাসোলিন সংকট

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের বৃহৎ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কলোনিয়াল পাইপলাইন সাইবার হামলার শিকার হয়ে জ্বালানি সরবরাহ বন্ধ রাখে গত পাঁচদিন। এর ফলে গ্যাসের দাম বেড়ে যায় ও জ্বালানী সংকটের সৃষ্টি হয়। তিনটি রাজ্য জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ।

জ্বালানি সংকটের কথা ভেবে অন্যান্য রাজ্যগুলোর মতো ক্যালিফোর্নিয়া রাজ্যেও গ্যাসের চাহিদা বেড়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের ফুয়েল এনালিস্টরা বলছেন, ক্যালিফোর্নিয়ায় জ্বালানি সংকট নেই। সাউথইস্ট অঞ্চলে যে সংকট সৃষ্টি হয়েছে, ক্যালিফোর্নিয়াতে সেই সংকট নেই।

বিশেষজ্ঞরা বলছেন, কলোনিয়াল পাইপলাইনে যে সংকট সৃষ্টি হয়েছে, তার সাথে ক্যালিফোর্নিয়া গ্যাস সংকটের কোনো যোগসূত্র হবে না। ক্যালিফোর্নিয়ায় যথেষ্ট গ্যাসের মজুদ আছে।

এদিকে লস এঞ্জেলেসসহ অন্যান্য কিছু কাউন্টিতে গ্যালন প্রতি গ্যাসের দাম গত সপ্তাহ থেকে বেড়েছে। লস এঞ্জেলেস কাউন্টিতে গ্যালন প্রতি গ্যাসের দাম ছিলো ৪ দশমিক ১৬ ডলার।

এর আগে গত শুক্রবার সাইবার হামলার কবলে পড়ে কলোনিয়াল পাইপলাইনের সকল জ্বালানি সরবরাহ কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

প্রতিদিন ইস্ট কোস্টে ৫ হাজার ৫০০ মাইল লম্বা পাইপলাইন দিয়ে ২ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল জ্বালানি পরিবহণ করা হয়৷

কলোনিয়াল পাইপলাইন এক বিবৃতিতে জানায়, জ্বালানি সরবরাহ চালু হলেও এটি স্বাভাবিক ছন্দে ফিরতে কিছুদিন সময় লাগতে পারে।

বিবৃতিতে জানানো হয়, ' কলোনিয়াল পাইপলাইনের গ্রাহকদের প্রথমদিকে সরবরাহ পেতে অসুবিধার সৃষ্টি হতে পারে'।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানায়, ডার্কসাইড নামের একটি রাশিয়ান হ্যাকার গোষ্ঠী এই হামলার জন্য দায়ী।

কলোনিয়াল পাইপলাইন জানায়, হ্যাকারদের দাবি করা অর্থ পরিশোধ করা হবে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত