আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

জুলাই থেকে মাস্ক নীতিমালা পরিবর্তন ক্যালিফোর্নিয়ায়

জুলাই থেকে মাস্ক নীতিমালা পরিবর্তন ক্যালিফোর্নিয়ায়

ছবি: এলএবাংলাটাইমস

জুলাই মাসের ১৫ তারিখ থেকে বদ্ধ স্থানে মাস্ক নিয়ে নির্দেশিত ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নীতিমালা অনুসরণ শুরু করবে ক্যালিফোর্নিয়া।

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার (১৭ মে) এই ঘোষণা দিয়েছেন।

রাজ্যের হেলথ সেক্রেটারি ড. মার্ক ঘ্যালি বলেন , 'সিডিসির নতুন নীতিমালা ১৫ জুলাই থেকে কার্যকর হবে রাজ্যে। ১৫ তারিখ থেকে অর্থনীতি সচল করতে সব প্রতিষ্ঠানও খুলে দেওয়া হবে। সেদিন থেকেই মাস্ক বিষয়ে নতুন নীতিমালা বাস্তবায়ন শুরু হবে। এছাড়া এর মধ্যে আরো অনেক বাসিন্দা পূর্ণ টিকার ডোজ গ্রহণ করে ফেলবে'।

একই সাথে স্থানীয় সরকার, রাজ্য সরকার এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও কমিউনিটিকে নতুন মাস্ক নীতি কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে ভাবতেও সময় দেওয়া হয়েছে বলেন ড. মার্ক ঘ্যালি।

তিনি জানান, আগামী কয়েক সপ্তাহ কিভাবে মাস্ক নীতি বাস্তবায়ন করা যায় এবং কোথায় কোথায় টিকা গ্রহণের প্রমাণ প্রয়োজন হতে পারে সেটি নিয়ে কাজ করা হবে।

রাজ্য কর্তৃপক্ষ বলছেন, চাইলে স্থানীয় সরকার ও প্রাইভেট ব্যবসা প্রতিষ্ঠানগুলো আরো কঠোর মাস্ক ব্যবহার নীতি চালু রাখতে পারে।

মার্ক ঘ্যালি বলেন, 'মাস্ক বিষয়ে সিডিসির নির্দেশিত করণীয় ভুল নয়, এটি সঠিক৷ তবে এটি সঠিকভাবে বাস্তবায়নের জন্য কিছু সময় প্রয়োজন'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত