আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

দাবানলের আগুন নিয়ন্ত্রণে আসছে, আটক সন্দেহভাজন

দাবানলের আগুন নিয়ন্ত্রণে আসছে, আটক সন্দেহভাজন

ছবি: এলএবাংলাটাইমস

সান্তা মনিকা মাউন্টেনে শুরু হওয়া দাবানল আগের থেকে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া দাবানলের সূত্রপাত ঘটানোর দায়ে একজনকে আটক করা হয়।

সোমবার (১৭ মে) লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, দাবানলে এখন পর্যন্ত পুড়েছে ১ হাজার ৩২৫ একর জমি। ২৩ শতাংশ আগুণ এর মধ্যে নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে গত শুক্রবার সান্তা মনিকা মাউন্টেনের গভীর অরণ্য প্যাসিফিক পেলিসাইডসে আগুনের সূত্রপাত হয়। প্রায় পঞ্চাশ বছর পর ওই এলাকায় আগুনের সূত্রপাত হয়। ফলে খুব দ্রুত আগুন ছড়ায়।

সোমবার এক সংবাদ সম্মেলনে লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের চিফ রাফ টেরাযাস বলেন, 'এর আগে আগুনের সূত্রপাত ঘটানোর দায়ে এক ব্যক্তিকে আটক করা হয় শনিবার। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এবার দ্বিতীয় আরেক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে'।

অগ্নি নির্বাপক কর্মকর্তারা জানান, আগুন নিভাতে এয়ার ট্যাংকার ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

টুইট বিবৃতিতে লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ট্যাক্টিক্যাল জোন চার ও ট্যাক্টিকাল জোন ৬ ছেড়ে বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

জোন চারের কমিউনিটি হাউজ এবং ভিউ রিজের সবাইকে অন্যত্র সরে যেতে বলেছেন। একই সাথে ছয়ের সবাইকে অন্যত্র সরে যেতে হবে বলে নির্দেশ জারি করা হয়।

তবে এখন পর্যন্ত এই দাবানলে কতোগুলো বাড়িঘর হুমকির মুখে পড়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত