আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গভর্নর হয়ে আরো অর্থবিত্তের মালিক নিউসাম

গভর্নর হয়ে আরো অর্থবিত্তের মালিক নিউসাম

ছবি: এলএবাংলাটাইমস

গভর্নর হওয়ার পর আরো বেশি অর্থবিত্তের মালিক হয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম। প্রকাশিত ট্যাক্স রিটার্নে দেখা গেছে, ২০১৯ সালে গেভিন নিউসাম আয় করেছেন এক দশমিক সাত মিলিয়ন ডলার।

সোমবার (১৭ মে) প্রকাশিত ট্যাক্স রিটার্নের তথ্যমতে দেখা গেছে, আগের বছর থেকে ২০১৯ সালে তিনি ও তাঁর স্ত্রী অর্ধ মিলিয়ন অর্থ বেশি আয় করেছেন।

এদিকে, ২০১৯ সালে গভর্নর গেভিন নিউসাম ট্যাক্স দিয়েছেন ৭ লাখ ১২ হাজার ডলার। মূলত গভর্নর হওয়ার সময় দেওয়া ওয়াইনারি ও রেস্টুরেন্ট ব্যবসা থেকেই অধিকাংশ আয় করেছেন গেভিন নিউসাম।

ট্যাক্স রিটার্নে আরো দেখা গেছে, আয়ের ছয় শতাংশ দাতব্য সংস্থাগুলোর পিছনে ব্যয় করেছেন তিনি। ১ লাখ ডলার বিভিন্ন দাতব্য এবং উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়েছে।

গভর্নর হিসেবে গেভিন নিউসাম আয় করেছেন ১ লাখ ৭৫ হাজার ডলার। এর আগে ল্যাফটেনেন্ট গভর্নর থাকাকালীন তিনি আয় করতেন ১ লাখ ৫৭ হাজার ডলার।

অপরদিকে, গভর্নরের স্ত্রী জেনিফার সিয়েবেল নিউসাম, যিনি একজন ডকুমেন্টারি ফিল্মমেকার- তিনি আয় করেছেন ১ লাখ ৫১ হাজার ডলার। এছাড়া প্রোডাকশন হাউজ থেকে প্রায় ৫০ হাজার ডলারের মতো আয় করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত