আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ঘুষ গ্রহণের দায় স্বীকার করলো ডিএমভি'র পাঁচ কর্মী

ঘুষ গ্রহণের দায় স্বীকার করলো ডিএমভি'র পাঁচ কর্মী

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব মোটর ভেহিক্যালের পাঁচ কর্মী ঘুষ নেওয়ার অভিযোগ স্বীকার করেছে। লাইসেন্স পাওয়ার যোগ্য নয় এমন আবেদনকারী ব্যক্তিদের অর্থের বিনিময়ে লাইসেন্স প্রদান করার সাথে যুক্ত ছিলেন এই পাঁচ কর্মী।

ফেডারেল কর্মকর্তা এবং কোর্ট রেকর্ডস সূত্র এই বিষয় নিশ্চিত করেছে।

ফেডারেল কর্মকর্তা সূত্রে জানা যায়, ডিএমভির টরেন্স এবং লিংকন পার্ক সাইটের দুইটি শাখায় অযোগ্য চালকদের লাইসেন্স দিতে হাজার হাজার ডলার ঘুষ গ্রহণ করেছেন ওই কর্মীরা৷

সপ্তাহে বেশ কয়েকবার ওইসব কর্মীরা এই অনিয়ম ঘটাতেন বলে জানান ফেডারেল কর্মকর্তারা।

কোর্ট রেকর্ড সূত্রে জানা যায়, ডিএমভির একজন কর্মী প্রথমে এই অনিয়মের ব্যাপারটি লক্ষ্য করেন। টরেন্সের অফিসে আবেদন প্রক্রিয়ায় অনিয়ম দেখা দেওয়ায় বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি।

এই বিষয়ে ক্যালিফোর্নিয়া ডিএমভি বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতি মতে, 'ক্যালিফোর্নিয়া ডিএমভির কর্মীরা যে অনিয়ম করেছেন, সেটির তদন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা করবে ডিএমভি৷ গ্রাহক সেবার মূল বিষয় হচ্ছে জালিয়াতি ঠেকানো। আমরা আইন অনুসারে গ্রাহকদের সেবা দিতে বদ্ধ পরিকর এবং আমাদের অন্যান্য হাজার হাজার কর্মী গর্ব ও সততার সাথে এই সেবা দিয়ে যাচ্ছে। যারা এই অনিয়ম করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত