আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে ২ জনের মৃত্যু

লস এঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে ২ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির গেসিন্ডা হাইটসে এক বন্দুকধারীর গুলিতে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) ভোর রাতে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, টার্নবুল ক্যানইয়ন রোডের ৩৩০০ ব্লকে এই গোলাগুলির ঘটনা ঘটে।

শেরিফ অফিসের ডেপুটি মৃতদেহ দুইটি রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করে।

শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু ঘটে। অপরজনকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পার্ক করা গাড়িতে দুই ব্যক্তি বসে নাইট্রাস অক্সাইড জাতীয় পদার্থ ব্যবহার করছিলেন। এমন সময় আরেকটি গাড়ি আসে ও গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি বের হয়ে পার্ক করা গাড়ির উপর গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয় ও অন্য আরেক ব্যক্তি হাসপাতালে মারা যায়।

শেরিফ অফিস জানায়, বন্দুকধারীরা সর্বশেষ গ্রে রঙ এর সাডেন গাড়িতে করে টার্নবুল ক্যানইয়ন রোডের সাউথবাউন্ডের দিকে চলে যায়।

এখনো এই বন্দুক হামলার কারণ বের করা যায়নি। ঘটনা জানতে তদন্ত চলছে। এছাড়া মৃতদের নাম ও বয়স প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত