আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে এশিয়ান প্যাসিফিক আমেরিকান হেরিটেজ মান্থ পালিত

লস এঞ্জেলেসে এশিয়ান প্যাসিফিক আমেরিকান হেরিটেজ মান্থ পালিত

লস এঞ্জেলেস সিটি ডিপার্টমেন্ট অব কালচারাল অ্যাফেয়ার্স আয়োজিত কমিউনিটি ডে অব সার্ভিস উদযাপিত হয়েছে। দ্য এশিয়ান প্যাসিফিক আমেরিকান হেরিটেজ  মান্থ এবং ন্যাশনাল পাবলিক ওয়ার্কস উইক স্মরণ করে রাখতে গত ২২ মে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরিয়ান আমেরিকান ফেডারেশন অব লস এঞ্জেলেস (কেএএফএলএ) হেডকোয়ার্টার্সে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হন লসএঞ্জেলেস সিটির উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা ও কমিউনিটির নেতারা।


কমিশনার অব পাবলিক ওয়ার্কস জেসিকা কালোজা অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট ৪, ১০ ও ১২ এর লস এঞ্জেলেস সিটি কাউন্সিল মেম্বাররা উপস্থিত ছিলেন। এছাড়া, অতিথি বক্তা ছিলেন কাউন্সিল মেম্বার মার্ক রাইডলি-থমাস (ডিস্ট্রিক্ট ১০), কাউন্সিল মেম্বার জন লি (ডিস্ট্রিক্ট ১২), কাউন্সিল মেম্বার নিথায়া রামান (ডিস্ট্রিক্ট ৪), জুলি উহারম্যান ( প্রেসিডেন্ট অ্যান্ড কো-ফাউন্ডার, এঞ্জেল সিটি ফুটবল ক্লাব), স্টিভ কাং (এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিরেক্টর কেওয়াইসিসি), জেমস অ্যান (প্রেসিডেন্ট কেএএফএলএ) এবং শিপার চৌধুরী (প্রেসিডেন্ট বাফলা)।


বক্তব্যের পর ভলিন্টিয়ার ট্রেনিং প্রদান করেন কারিনা ক্যাসিলাস। অনুষ্ঠানে লিটল বাংলাদেশ, কোরিয়া টাউন, ফিলিপিনো টাউন, লিটল টোকিও টাউন, থাই টাউন এবং চায়না টাউন পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়া হয়। বাংলাদেশি ভলিন্টিয়াররা সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত লিটল বাংলাদেশ এ ময়লা, নর্দমা পরিষ্কার করেন ও গৃহহীনদের ময়লা পরিস্কারের বিষয়ে উপকরণ এবং পরামর্শ দেন।

বাংলাদেশি কমিউনিটির ভলিন্টিয়ারদের মধ্যে ছিলেন বাফলার সাবেক প্রেসিডেন্ট সামসুদ্দিন মানিক, বদরুল আলম, মাহবুবুল রহমান শাহীন, ফারুক হাওলাদার, ইঞ্জিনিয়ার সালেহ কিবরিয়া, আব্দুস সামাদ, ডক্টর আবুল হাশেম, জিয়া ইসলাম, খোরশেদ আলম, শহিদুল ইসলাম, জহির উদ্দিন, জিম খান, দাউদ বাফাটিয়া, মারুফ ইসলাম, মাশহুরুল হুদা ও আব্দুস সামাদ।


বাফলা প্রেসিডেন্ট শিপার চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রথমেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। প্রায় ১৫ মাস পর আমরা আবার একত্রে মিলিত হতে পেরেছি। এ সময় সারা পৃথিবী ও লস এঞ্জেলেসে আমরা অনেককেই হারিয়েছি। কিন্তু তারপরও এখনো আমরা পৃথিবীতে বেঁচে আছি ও সূর্যের আলো পাচ্ছি।

আল্লাহর কাছে কৃতজ্ঞতা ও সবাইকে শুভেচ্ছা জানানোর পর তিনি আরো বলেন, বাংলদেশি কমিউনিটি এখানের সব কমিউনিটির বন্ধু। আমরা পুরো লস এঞ্জেলেসকেই ধারণ করি। কেউ আমাদের এই ঐক্যে চিড় ধরাতে পারবে না।  


লস এঞ্জেলেসে বসবাসরত বিভিন্ন কমিউনিটির বাসিন্দারা নিজেদের উন্নয়নে একসঙ্গে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস-বাফলা’র প্রেসিডেন্ট শিপার চৌধুরী। তিনি জানান, এখানের থাই টাউন, কোরিয়া টাউন, লিটল টোকিও সহ অন্যান্য সকল কমিউনিটিকে বন্ধু হিসেবেই ভাবে বাংলাদেশি কমিউনিটির বাসিন্দারা।

লস এঞ্জেলেসে সবার প্রয়োজনে বাংলাদেশি কমিউনিটি সবসময় আছে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিপার চৌধুরী।

এসময় এশিয়ান বিভিন্ন দেশের কমিউনিটির নেতৃবৃন্দ পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষ করে কথা বলেন হেট ক্রাইম নিয়ে৷ এসময় কাউন্সিল ম্যানরাও তাদের বক্তব্যে বলেন, আমরা হেট ক্রাইমকে ঘৃণা করি। আর যাতে কোন হেট ক্রাইম সংঘটিত না হয় এজন্য সিটি কর্তৃপক্ষ কাজ করবে বলে আশ্বাস দেন তারা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত