আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বেড়েছে বেকারত্ব ও গৃহহীনের সংখ্যা, বাড়ির দামে রেকর্ড

লস এঞ্জেলেসে বেড়েছে বেকারত্ব ও গৃহহীনের সংখ্যা, বাড়ির দামে রেকর্ড

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসামের একটি প্রচলিত স্লোগান আছে। তিনি প্রায়শই বলেন, 'ক্যালিফোর্নিয়া আবারো গর্জে উঠবে'। ক্যালিফোর্নিয়া রিকোভারি প্ল্যানেও তিনি এই স্লোগান ব্যবহার করেছেন।

এই স্লোগানের সত্যতাও অবশ্য রয়েছে। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় করোনায় মাত্র আটজন বাসিন্দার মৃত্যু হয়েছে। সামগ্রিক করোনা পরিস্থিতির উন্নতিও হয়েছে। জুন মাসের ১৫ তারিখ থেকে পুরোপুরি সচল হবে ব্যবসা প্রতিষ্ঠান। ঘুচে যাচ্ছে সামাজিক দূরত্বের মতো স্বাস্থ্যবিধি।

ক্যালিফোর্নিয়ায় এখন দৈনিক শনাক্তের হার সর্বনিম্ন অবস্থানে আছে। মাত্র দশমিক আট শতাংশ বাসিন্দা করোনায় আক্রান্ত হচ্ছে প্রতিদিন। জানুয়ারি মাসের প্রকোপ থেকে বর্তমানের সংখ্যাটি অত্যন্ত নগন্য।

এছাড়া অর্থনীতির উন্নয়নেও যথেষ্ট অগ্রগতি হয়েছে ক্যালিফোর্নিয়া রাজ্যের। এপ্রিল মাসে নতুন ১ লাখ
১ হাজার ৮০০টি কর্ম সংস্থান সৃষ্টি হয়েছে। গেভিন নিউসাম বলেন, 'পুরো দেশের ৪০ শতাংশ নতুন কর্ম সংস্থান ক্যালিফোর্নিয়া সৃষ্টি করেছে'।

তবে বাস্তবতা হচ্ছে, ক্যালিফোর্নিয়ায় বেকারত্বের সংখ্যা বাড়ছে। দেশজুড়ে বেকারত্বের হারের থেকে ক্যালিফোর্নিয়ার বেকারত্বের হার বেশি।

২০২০ সালের মার্চ এবং এপ্রিল মাসে ২৭ লাখ ১৪ হাজার ৮০০ জন ক্যালিফোর্নিয়ান চাকরি হারান। গত ৬০ দিনে দেশজুড়ে চাকরি হারানো বাসিন্দার ১৪ শতাংশই ক্যালিফোর্নিয়ার।

বেকারত্বের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে লস এঞ্জেলেস কাউন্টিতে৷ রাজ্যের অ্যামপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সূত্র অনুসারে, লস এঞ্জেলেস কাউন্টিতে এপ্রিলে ১১ দশমিক ৪ শতাংশ বেকার রয়েছে।

এছাড়া লস এঞ্জেলেস কাউন্টির জন্য আরো বড় দুইটি ইস্যু হলো আবাসন খরচ ও গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি।

সাম্প্রতিক তথ্য অনুসারে, লস এঞ্জেলেস কাউন্টির আবাসিক বাড়ির দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মধ্যম আকারের বাড়ির দাম বেড়েছে ২০ শতাংশ, রেকর্ড ৬ লাখ ৫৫ হাজার ডলারে ঠেকেছে। মার্চ মাসের থেকে এটি অন্তত ২৫ হাজার ডলার বেশি।

এছাড়া সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, আগামী চার বছরে করোনা পরবর্তী ধাক্কা সামলে উঠার আগে গৃহহীন মানুষের সংখ্যা বাড়বে ৮৬ শতাংশ। ২০২৩ সাল নাগাদ ৫২ হাজার ৩০০ জন বাসিন্দা গৃহহীন হবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত