আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভারতের রাষ্ট্রদূত হিসেবে গারসেটির নাম ঘোষণায় প্রস্তুত বাইডেন

ভারতের রাষ্ট্রদূত হিসেবে গারসেটির নাম ঘোষণায় প্রস্তুত বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটির নাম ঘোষণা করার জন্য প্রস্তুত রয়েছেন। আমেরিকার মিত্র রাষ্ট্র ও বৃহৎ গণতন্ত্রের দেশ হিসেবে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারে মেয়র এরিক গারসেটির উপরই ভরসা রাখবেন বাইডেন।

সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের ঘনিষ্ঠ এক সূত্র এই তথ্য গণমাধ্যমকে দিয়েছেন।

আগামী সপ্তাহেই প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর রাজনৈতিক সহকর্মীসহ আরো কিছু বড় দাতাদের বিভিন্ন দেশে রাষ্ট্রদূত বা দূতাবাসে নিয়োগের জন্য নাম ঘোষণা করবেন।

হোয়াইট হাউজ এরিক গারসেটিকে নীরিক্ষার মধ্যে রেখেছেন। নীরিক্ষা প্রক্রিয়া শেষ হলে মনোনয়ন ঘোষণা করে আরো কিছু নামসহ সিনেটে ভোটের মাধ্যমে অনুমোদনের জন্য পাঠানো হবে।

প্রাথমিক পর্যায়ে এরিক গারসেটিকে ক্যাবিনেটে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা থাকলেও সাবেক এক সহকর্মীর তোলা যৌন হয়রানির অভিযোগের দায়ে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়৷ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে গারসেটির।

তবে এই বিষয়ে হোয়াইট হাউজ বা গারসেটির অফিস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মেয়র এরিক গারসেটি (৫০) ২০১৩ সাল থেকে লস এঞ্জেলেসের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার দ্বিতীয় মেয়াদ ২০২২ সালে শেষ হবে। এর আগে লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হোন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত