আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় টিকা গ্রহণে মিলবে ১.৫ মিলিয়ন ডলার!

ক্যালিফোর্নিয়ায় টিকা গ্রহণে মিলবে ১.৫ মিলিয়ন ডলার!

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের টিকা গ্রহণে উৎসাহ বাড়াতে বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। যারা টিকা নিবেন বা ইতোমধ্যে নিয়েছেন, তাদের জন্য ঘোষণা করা হয়েছে আকর্ষণীয় প্রাইজমানি।

বৃহস্পতিবার (২৭ মে) গভর্নর গেভিন নিউসাম টিকা গ্রহণের হার বাড়াতে ১১৬.৫ মিলিয়ন ডলারের এই প্রকল্পের ঘোষণা দিয়েছেন।

এই পরিকল্পনা প্রকল্পকে বলা হচ্ছে 'দ্য বিগেস্ট ইন দ্য ন্যাশন'। এখন পর্যন্ত টিকা গ্রহণে উৎসাহ বাড়াতে নেওয়া প্রকল্পগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়া রাজ্যের ঘোষিত অর্থ ও প্রাইজমানি সবচেয়ে বৃহৎ।

জুন মাসের ১৫ তারিখ ক্যালিফোর্নিয়ার প্রায় সকল কার্যক্রম পুনরায় চালু হচ্ছে৷ ব্যবসাপ্রতিষ্ঠান আবার পুরোদমে খুলছে। শিথিল হচ্ছে করোনা বিধিনিষেধ।
এর আগেই টিকা গ্রহণের হার বাড়াতে এই 'ভ্যাকসিন লটারি' ঘোষণা করা হয়েছে।

ভ্যাকসিন লটারিতে কি রয়েছে?

১) ১০ জন টিকার ডোজ গ্রহণকারী ক্যালিফোর্নিয়ার বাসিন্দাকে ১৫ মিলিয়ন ডলার দেওয়া হবে৷ প্রত্যেকে পাবেন ১ দশমিক ৫ মিলিয়ন ডলার।

২) ৩০ জন টিকার ডোজ গ্রহণকারী পাবেন ৫০ হাজার ডলার ক্যাশ প্রাইজ।

৩) নতুন ২ মিলিয়ন টিকা গ্রহীতাকে ৫০ ডলারের গিফট কার্ড প্রদান করা হবে৷

১২ বছর থেকে শুরু করে বেশি বয়েসী বাসিন্দারা এই গিফট কার্ড পাবেন। এই গিফট কার্ড ক্রুগার বা আলবার্টসন্সের গ্রোসারি স্টোরে খরচ করা যাবে৷ এছাড়া ৫০ ডলারের মাস্টারকার্ড অপশন রয়েছে, যেটি যেকোনো খাতে খরচ করা যাবে।

ক্যালিফোর্নিয়া ছাড়াও বিভিন্ন রাজ্যে টিকা গ্রহণের হার বাড়াতে অর্থ ও বৃত্তি প্রদানের মতো ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ১২ থেকে ১৭ বছর বয়েসী শিশু-কিশোরদের টিকা গ্রহণে উৎসাহ দিতে ৫০টি পূর্ণকালীন বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ।

গভর্নর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানা যায়, প্রতি সপ্তাহে ১০টি পূর্ণ বৃত্তি প্রদান করা হবে৷ ৫ সপ্তাহ ধরে এই প্রোগ্রাম চালু থাকবে।

ওহাইও'তে টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেছেন এমন পাঁচজনকে ১ মিলিয়ন ডলার পুরষ্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে৷ আর শিশু-কিশোরদের এক থেকে পাঁচটি কলেজ বৃত্তি দেওয়া হবে।

ওহাইও'র গভর্নর মাইক ডিওয়াইন বলেন, এই লটারি প্রোগ্রামের কারণে ওহাইও'তে টিকাদান কার্যক্রম ৪৫ শতাংশ গতিশীল হয়েছে৷

ম্যারিল্যান্ডে প্রতিদিন একজন টিকা গ্রহণ করতে আসা বাসিন্দা জিততে পারেন ৪০ হাজার ডলার। জুলাই মাসের ৩ তারিখ পর্যন্ত এই সুযোগ থাকছে। এছাড়া জুলাই মাসের ৪ তারিখে লটারির মাধ্যমে একজন পাবে ৪ লাখ ডলার।

এএলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত