আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

লস এঞ্জেলেসে জমজমাট চাঁদ রাত মেলা – ২০১৫

লস এঞ্জেলেসে জমজমাট চাঁদ রাত মেলা – ২০১৫

লস এঞ্জেলেসের আর্টিসিয়ার পাইওনিয়র এভিনিউয়ে লিটিল ঢাকা রেস্টুরেন্ট এ অষ্টমবারের
মতো গত ১৬ জুলাই ২০১৫ তারিখ বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হলো 'চাঁদ রাত অনুষ্ঠান' । রাত
৮.৩০ থেকে টানা চার ঘণ্টার সাংস্কৃতিক ও মিলন মেলায় বাঙালীদের যেন ঢল নেমেছিল ।
চাঁদ রাত অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জনাব মিঠুন চৌধুরী ও শাহানা পারভিন ।  সাংগঠানিক
দায়িত্বে ও সার্বিক সহযোগিতায় ছিলেন এ্যালেন চৌধুরী, সৈয়দ এম হোসেন বাবু ও রফিকুল হক রাজু । মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার শিশু-কিশোর, যুবক-যুবতী, তরুণ-তরুণী, মধ্য বয়সী নারী-পুরুষ, পৌঢ় সবাই সকালের আগে ঈদ আনন্দে মেতে ওঠে । ধনী গরীব, ছোট বড় নির্বিষে সব্বাই এখানে অংশ নেন। মেতে ওঠে আনন্দে।
আয়োজনের মধ্যে ছিল মিউজিক ও বিনোদন, লাইভ ব্যান্ড, ফুড স্টলস, মেহেদী স্টলস, ফ্যাশন
স্টলস, কসমেটিক স্টলস সহ আরও অনেক রকম বাহারি আয়োজন যা দর্শক দের মন কেড়ে নেয়।


চাঁদ রাত মেলা – ২০১৫ তে স্থানীয় শিল্পী ও বলিউডের বিভিন্ন স্বনামধন্য শিল্পীরা অংশ নেন।
সাংস্কৃতিক পরিবেশনা করেন রোকসানা মির্জা,  বলিউডের সঙ্গীত শিল্পী সৌমিক সাহা, বলিউডের
সঙ্গীত শিল্পী গোবিন্দ দামানি, বলিউডের সঙ্গীত শিল্পী শ্রুতি  বালা কৃষ্ণাণ, লস এঞ্জেলেসের বাংলা
ব্যান্ড স্বরাজ, বলিউডের সঙ্গীত শিল্পী বাপ্পি সহ আরও অনেকে।
আগত দর্শকরা পরস্পর পরস্পরের সাথে কুশল
বিনিময় এবং ঈদের শুভেচ্ছা বিনিময়
করে ।



রেস্টুরেন্টের খাওয়ার জন্য দীর্ঘ
লাইন পড়ে । মহিলারা দল বেধে কাপড় আর
ইমিটেশন অলংকারের দোকান থেকে
কেনাকাটা করে ।
এবারের চাঁদ রাত মেলা – ২০১৫ এর মিডিয়া পার্টনার এলএ
বাংলাটাইমস.কম(www.labanglatimes.com) . আয়োজক গন সকলকে স্ব-বান্ধবে উক্ত চাঁদ রাত
মেলায় অংশ নেয়ায় ধন্যবাদ জানিয়েছেন।



চাঁদ রাতের ইতিহাসঃ সর্ব প্রথম  'চাঁদ রাত' অনুষ্ঠানটির আনুষ্ঠানিক
যাত্রা শুরু হয় ২০০৮ সালে । সেসময়
বাংলাদেশ থেকে পড়তে আসা কিছু
সংস্কৃতিক মনা ছাত্র “BDSAC”
(বাংলাদেশ স্টুডেন্ট এ্সোসিয়েশন অব
ক্যালিফোর্নিয়া) নামে একটি
সংগঠন গঠন করেন । এর সভাপতি আজিজুল
হক রিয়াদ তখন তার কজন বন্ধু জসিম
উদ্দীন, কান্তা প্রমুখদের নিয়ে
সিদ্ধান্ত নেন রোজার শেষে
শাওয়ালের চাঁদ দেখা রাতে একটি
মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করার ।


তারুণ্যের উদ্যমী উদ্যোগে সবার
সহযোগিতায় তারা লিটল ঢাকা
রেস্টেরেন্ট এন্ড গ্রোসারীর সামনের
বিশাল পার্কিং লটে ওপেন স্টেজ
বানিয়ে 'চাঁদ রাত' অনুষ্ঠানের
আয়োজন করে । কয়েক বছর তারা
অনুষ্ঠানটি করার পর লিটল ঢাকা
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সমগ্র অনুষ্ঠানটির
স্পন্সরশীপের দায়িত্ব গ্রহণ করে ।


চাঁদ রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানে
স্থানীয় সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী ও
ব্যাণ্ডের দল তাদের নিজ নিজ
পারফরমেন্স করে । ঢাকা থেকে আনা
হয়েছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী
রশনীকে ।
এ অনুষ্ঠানে মোট খরচ তের হাজার
ডলার ।

শেয়ার করুন

পাঠকের মতামত