আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

থাইল্যান্ডের প্রাচীন পুরাকীর্তি ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

থাইল্যান্ডের প্রাচীন পুরাকীর্তি ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

বহু বছর আগে থাইল্যান্ড থেকে চুরি করে যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করে দেওয়া বেলেপাথরের তৈরি ২টি পুরাকীর্তি ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র।

ভিয়েতনাম যুদ্ধের সময় থেকে এগুলা যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। খোদাই করা পুরাকীর্তিগুলো দশম শতকের। বেলেপাথরের ফলকে হিন্দু দেবতা ইন্দ্র এবং রামার প্রেক্ষাপট খোঁদাই করে তোলা আছে।

কয়েক দশক ধরে ফলকগুলো স্যান ফ্রান্সিসকো'স এশিয়ান আর্ট মিউজিয়ামের সংরক্ষণে ছিলো এবং প্রদশর্ন হচ্ছিলো।

থাইল্যান্ডের কাছে ফলকগুলো হস্তান্তর করার পর রাজধানী ব্যাংককের ন্যাশনাল মিউজিয়ামে রাখা হবে।

স্যান ফ্রান্সিসকো'স এশিয়ান আর্ট মিউজিয়ামের কর্তৃপক্ষ বলেন, 'আমরা সবসময় ফলকগুলো থাই কর্তৃপক্ষকে হস্তান্তর করতে চেয়েছি৷ যেহেতু এগুলো চুরি করা আনা হয়েছিলো'।

মিউজিয়ামের ডিরেক্টর জে শু বলেন, 'আমরা খুশি যে পুরাকীর্তিগুলো তাদের আসল গন্তব্যে ফিরছে'।

এর আগে এই পুরাকীর্তি বিষয়ে তিন বছর তদন্ত চালিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

তদন্তে জানা যায়, এগুলা অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে এসেছে৷ ফেডারেল আইনের আওতায় এটি ফেরত দেওয়ার যোগ্য। পরে স্যান ফ্র‍্যান্সিসকো কর্তৃপক্ষের সাথে এগুলা ফেরত দেওয়ার ব্যাপারে চুক্তি পৌঁছায় ফেডারেল কর্তৃপক্ষ।

থাই ফাইন আর্টস ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল প্রাতিপ পেঙটাকো জানান, 'এগুলো থাইল্যান্ড থেকে ১৯৫৮ থেকে ১৯৬৯ সালে চুরি যায়। ১৯৬৫-৬৬ সালে থাইল্যান্ডের অনেক প্রত্নতত্ত্ব ও পুরাকীর্তি হারিয়েছে'।

সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য আরো দেশ পাচার হওয়া প্রত্নতত্ত্ব প্রকৃত দেশের কাছে ফেরত দিচ্ছে।

২০১৪ সালে অস্ট্রেলিয়া ভারত থেকে চুরি যাওয়া দুইটি হিন্দু দেবতার মূর্তি ফিরিয়ে দেয়। এছাড়া ফ্রান্স ঔপনিবেশিক সময়ে সেনেগাল এবং বেনিন থেকে লুন্ঠিত সম্পদ ফিরিয়ে দিতে সম্মত হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত