আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্যান জোসে বন্দুক হামলা: ১২টি আগ্নেয়াস্ত্র ও ২২ হাজার রাউণ্ড গুলি উদ্ধার

স্যান জোসে বন্দুক হামলা: ১২টি আগ্নেয়াস্ত্র ও ২২ হাজার রাউণ্ড গুলি উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার স্যান জোসের রেল ইয়ার্ডে গুলি করে নয়জনকে হত্যা করা অভিযুক্তের বাড়ি থেকে ১২টি আগ্নেয়াস্ত্র, ২০ ক্যান পেট্রোল ও ২২ হাজার রাউণ্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ মে) সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথোরিটির (ভিটিএ) কর্মী স্যামুয়েল কেসেডি হুট করেই বন্দুক হামলা চালিয়ে নয়জনকে হত্যা করে।

পরে পুলিশ চলে আসলে হামলাকারী আত্মহত্যা করে বলে জানায় কর্তৃপক্ষ। ১৯৯৩ সালের পর এতো বড় বন্দুক হামলার ঘটনা ঘটেনি ক্যালিফোর্নিয়ায়।

দ্য গান ভায়োলেন্স আর্কাইভের রিপোর্ট অনুযায়ী, এ বছর যুক্তরাষ্ট্রে অন্তত ২৩৩টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। যেসব হামলায় অন্তত চারজনের মৃত্যু হয়, সেগুলোকে বৃহৎ হামলা বলে সাব্যস্ত করা হয়।

স্থানীয় শেরিফ অফিস সূত্র জানায়, স্যান জোসে রেল ইয়ার্ডের কর্মীটি পরিকল্পিত হামলা চালায় এবং সে যতো বেশি সম্ভব বাসিন্দা হত্যা করতে চেষ্টা করে।

পুলিশ জানায়, হামলার আগে সে নিজের বাড়িতেও আগুন লাগিয়ে দেয়।

পুলিশ জানায়, হামলাকারী বাড়ির বিভিন্ন স্থানে এই অস্ত্র ও গোলাবারুদগুলো লুকিয়ে রাখে ও বাড়িটি অত্যন্ত অগোছালো অবস্থায় পাওয়া যায়।

এছাড়া হামলার আগে স্টোভে রান্নার পাত্রে বুলেট রেখে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বলছে, হামলার আগে আগুন ধরিয়ে দিয়ে হামলার উদ্দেশ্য ও প্রমাণ নষ্ট করে সে।

পুলিশ জানায়, হামলার দিন সকালে তিনটি সেমি অটোমেটিক হ্যান্ড গান দিয়ে তার সহকর্মীদের উপর গুলি চালায় সে। এছাড়া তার লকারে বিস্ফোরক তৈরির সরঞ্জামও ছিলো।

হামলাকারী কেসেডির সাবেক স্ত্রী জানান, প্রায় সময় সহকর্মীদের হত্যা করার কথা বললেও এটি যে সত্য হবে তা ভাবতে পারেননি তিনি।

কেসেডির প্রতিবেশীরা জানান, সে কিছুটা অদ্ভুত ও একাকী ছিলেন।

এদিকে, এই ঘটনার পর স্যান জোসের মেয়র স্যাম লিকার্ডো বলেন, 'এটি আমাদের শহরের জন্য একটি নারকীয় দিন। এমন ঘটনা যেনো আমাদের শহরে না ঘটে, আমি সেদিকে পূর্ণ মনোযোগ দিবো'।

হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, 'স্যান জোসের বন্দুক হামলার ঘটনা পর্যবেক্ষণে রাখা হয়েছে'।

ফেডারেল এজেন্ট এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ঘটনার তদন্ত শুরু করেছে। আর স্যান জোসের মেয়র স্যাম লিকার্ডো জানান, তিনি ফোনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও পরিবহণ মন্ত্রী পিট বুটিগেইগের সাথে বন্দুক হামলার বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত