আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মেমোরিয়াল ডে'র ছুটি: লস এঞ্জেলেস এয়ারপোর্টে যাত্রী চাপ

মেমোরিয়াল ডে'র ছুটি: লস এঞ্জেলেস এয়ারপোর্টে যাত্রী চাপ

ছবি: এলএবাংলাটাইমস

মেমোরিয়াল ডে'কে কেন্দ্র করে ভ্রমণ বেড়েছে দেশ জুড়ে৷ আর ভ্রমণের প্রভাব পড়েছে লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও।

২০২১ সালে যাত্রী পারাপারের নতুন রেকর্ড হয়েছে লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।

শুক্রবার (২৮ মে) লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে ৭৮ হাজার যাত্রী পারাপার করেন। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এই তথ্য দিয়েছে।

২০২০ সালের থেকে এই বছরের ছুটির দিনগুলোতে আরো বেশি যাত্রী চাপ হওয়ার কথা আগে থেকেই জানায় কর্তৃপক্ষ। এইজন্য হলিডে উপলক্ষ্যে ভ্রমণে যাওয়া যাত্রীদের অন্তত দুই ঘণ্টা আগে এয়ারপোর্টে আসতে হবে এবং পার্কিং এর পরিকল্পনা করতে হবে বলে জানায় কর্তৃপক্ষ।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন সূত্র জানায়, মে মাসের ২৭ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত ৩৭ মিলিয়ন বাসিন্দা ভ্রমণ করবে। এর আগে গত বছর সর্বনিম্ন ভ্রমণের রেকর্ড হয়। গত বছর ২৩ মিলিয়ন মানুষ মেমোরিয়াল ডে উপলক্ষ্যে ভ্রমণ করে। এবার ভ্রমণ বাড়বে অন্তত ৬০ শতাংশ বেশি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত