আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

'স্মরণ দিবসে' ক্যালিফোর্নিয়ার সৈকতে উপচে পড়া ভিড়ের সম্ভাবনা

'স্মরণ দিবসে' ক্যালিফোর্নিয়ার সৈকতে উপচে পড়া ভিড়ের সম্ভাবনা

ছবি: এলএবাংলাটাইমস

সোমবার (৩১ মে) যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে বা স্মরণ দিবস। যুদ্ধে নিহত আমেরিকান সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে ও তাঁদের স্মরণে এই দিনটি উদযাপন করা হয়। এই স্মরণ দিবসে যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হয় এবং ঐতিহ্যের অংশ হিসেবে মার্কিনীরা পার্কে কিংবা বিচে জমায়েত হোন।

গত বছর কোভিড-১৯ মহামারির কারণে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা দিনটি উদযাপন করতে পারেননি। তবে এই বছর করোনার সংক্রমণ অনেকটাই স্বাভাবিক হওয়ায় বাসিন্দারা ছুটি উপলক্ষ্যে ভ্রমণ করছেন। পার্ক এবং বিচেও বড় রকমের জমায়েতের সম্ভাবনা আছে৷

কর্তৃপক্ষ জানিয়েছে, সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিচগুলোতে ছুটির দিন উপলক্ষ্যে অনেক মানুষের জন সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

উপকূলীয় অঞ্চলগুলো এমনিতেও ছুটির দিনে বেশ সরগরম থাকে। তবে এবার করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং করোনা নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় অন্যান্য সময়ের তুলনায় এবার চাপ আরো বাড়বে বলে জানান সিটি অব মালিবুর মিডিয়া ইনফরমেশন অফিসার ম্যাট মায়েরহোফ।

তিনি বলেন, 'ইতোমধ্যে ব্যস্ততা শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের এই সময়ের তুলনায় এবার ব্যস্ততা আরো বেশি'।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের প্যাসিফিক বিভাগ জানায়, ভ্রমণে আসা দর্শনার্থীদের চাপ সামাল দিতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভেনিস এবং ডকউইলার বিচে পুলিশ মোতায়েন থাকবে।

এছাড়া অরেঞ্জ কাউন্টির বিচেও স্বাভাবিকের থেকে কিছুটা বেশি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকবে। একই রকম পদক্ষেপ নেওয়া হবে হানিংটন বিচেও।

এছাড়া মালিবুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতি বছর লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ অফিস ও ফায়ার ডিপার্টমেন্ট, লস এঞ্জেলেস কাউন্টি বিচ ও হার্বর, ক্যালিফোর্নিয়া স্টেট পার্ক, মাউন্টেইন রিক্রেয়িশান এবং ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল কর্তৃপক্ষের সাথে সমন্বয় হয়ে কাজ করে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত