আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে সমাধিস্থল থেকে যুক্তরাষ্ট্রের পতাকা চুরি!

লস এঞ্জেলেসে সমাধিস্থল থেকে যুক্তরাষ্ট্রের পতাকা চুরি!

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের ওয়েস্টউডের একটি সমাধিস্থল থেকে যুক্তরাষ্ট্রের একটি বিশাল পতাকা ও বেশ কয়েকটি ছোট পতাকা চুরি হয়েছে।

কর্তৃপক্ষ জানান, মেমোরিয়াল ডে'র ছুটিতে কে বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে।

ডিপার্টমেন্ট অব ভেটেরানস অ্যাফেয়ার্স ন্যাশনাল সিমেট্রি অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র লেস মেলনিক জানান, লস এঞ্জেলেস ন্যাশনাল সিমেট্রির গ্যারিসন ফ্ল্যাগ চুরি হয়েছে বলে রিপোর্ট করা হয়েছে। রোববার অথবা সোমবার ভোরে এই চুরির ঘটনা ঘটে থাকতে পারে।

মেলনিক জানান, সমাধিস্থলের ফটক এই সময় বন্ধ ছিলো। চুরি যাওয়া সবচেয়ে বড় পতাকাটির আয়তন ২৫ ফুট বাই ৩০ ফুট।

মেলনিক বলেন, 'মেমোরিয়াল ডে উপলক্ষ্যে যেসব বীরদের শ্রদ্ধা জানাতে পতাকা উত্তোলণ করেছি, তা এই চুরির ঘটনায় মোটেও ক্ষুন্ন হবে না'।

লস এঞ্জেলেস ন্যাশনাল সিমেট্রি সাপোর্ট ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী রেবেকাহ এডামস বলেন, পতাকাটি উত্তোলণ করতে তিনজন প্রয়োজন হয়। এটি একার পক্ষে চুরি করা কষ্টকর হবে।

তিনি বলেন, 'স্মরণ দিবসে এমন ঘটনা ঘটবে তা খুব দুঃখজনক'।

১৯ শতকের সৈনিকেরা এই সমাধিস্থলে সমাহিত আছেন। এটি ভেটেরানস অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা পরিচালিত হয়ে থাকে।

সোমবার (৩১ মে) যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে বা স্মরণ দিবস উদযাপিত হয়েছে। বিভিন্ন যুদ্ধে নিহত আমেরিকান সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে ও তাঁদের স্মরণে এই দিনটি উদযাপন করা হয়। এই স্মরণ দিবসে যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হয় এবং ঐতিহ্যের অংশ হিসেবে মার্কিনীরা পার্কে কিংবা বিচে জমায়েত হোন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত