আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে গুলি করে তরুণ হত্যা, আটক ১

লস এঞ্জেলেসে গুলি করে তরুণ হত্যা, আটক ১

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির মেওডে একটি হাউজ পার্টির কাছাকাছি স্থানে এক ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্রমতে, সোমবার (৩১ মে) উইলকক্স অ্যাভিনিউএর ৬১০০ ব্লকে রাত ১১ টার দিকে গোলাগুলির ঘটনাটি ঘটে।

কাউন্টি শেরিফ ডেপুটিরা গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে শরীরের উপরিভাগে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে।

শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, মৃত তরুণের সাথে এক পার্টি হোস্টের ঝগড়া হয়েছিলো। এর কিছুক্ষণ পরেই এই গোলাগুলির ঘটনা ঘটে।

এই ঘটনার ঘণ্টা দুয়েক পরে সন্দেহভাজন এক ব্যক্তিকে ফ্লোরেন্স অ্যান্ড উইলকক্স অ্যাভিনিউ থেকে আটক করেছে পুলিশ।

কর্তৃপক্ষ মৃতের পরিচয় প্রকাশ করেনি ও ঘটনা সম্পর্কে আর বিস্তারিত জানায়নি৷

হত্যাকাণ্ড সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের হোমিসাইড ব্যুরোর 323-890-5500 নাম্বারে ফোন করতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত