আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মহামারি নিয়ন্ত্রণে এলেও ঝুঁকিতে ক্যালিফোর্নিয়ার রেস্তোরাঁ ব্যবসা

মহামারি নিয়ন্ত্রণে এলেও ঝুঁকিতে ক্যালিফোর্নিয়ার রেস্তোরাঁ ব্যবসা

ছবি: এলএবাংলাটাইমস

করোনা মহামারির কারণে ক্যালিফোর্নিয়া রাজ্যের রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে করোনা মহামারি নিয়ন্ত্রণে চলে আসায় আগামী ১৫ জুন থেকে পুরোদমে খোলার অনুমতি পাচ্ছে রেস্টুরেন্টগুলো।

১৫ জুন থেকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসামের নির্দেশে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানের উপর আরোপিত করোনা বিধিনিষেধ উঠে যাচ্ছে।

তবে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বলছেন, বিধি নিষেধ উঠে গেলেও পুরোদমে খোলা সম্ভব হচ্ছে না এসব প্রতিষ্ঠান। এর কারণ, এখনো করোনা মহামারির প্রভাব পুরোপুরি কাটেনি। ফলে রেস্টুরেন্টের জন্য পর্যাপ্ত কর্মীর সংকট দেখা দিয়েছে৷

সেই সাথে ঘণ্টা প্র‍তি মজুরি আগের থেকে বেড়েছে। মহামারির আগে ঘণ্টা প্র‍তি ১৫ ডলার পরিশোধ করা হলেও এখন ঘণ্টা প্রতি ১৮ ডলার দিতে হবে।

রেস্টুরেন্ট মালিকেরা বলছেন, পুরোদমে খোলা সম্ভব তো হবেই না, কিছু রেস্টুরেন্ট একেবারে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতেও আছে।

দ্য ক্যালিফোর্নিয়া রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য মতে, করোনা মহামারিতে রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত এক মিলিয়ন বাসিন্দা চাকরি হারান। দেশ জুড়ে রেস্টুরেন্ট বন্ধ হয়েছে প্রতি ছয়টিতে একটি।

রেস্টুরেন্ট মালিকেরা বলছেন, 'আমাদের পর্যাপ্ত কর্মী নেই। তাই আমাদের জন্য রেস্টুরেন্ট পুরোদমে খোলা সম্ভব হচ্ছে না। এছাড়া অনেকেই ইডিডির অর্থ পাচ্ছেন। অনেকেই করোনা মহামারির কারণে বের হতে চাইছেন না কিংবা টিকা নেননি'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত