আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস ছাড়তে চায় ১০ শতাংশ বাসিন্দা: জরিপ

লস এঞ্জেলেস ছাড়তে চায় ১০ শতাংশ বাসিন্দা: জরিপ

ছবি: এলএবাংলাটাইমস

সম্প্রতি এক জরিপের ফলাফলে দেখা গেছে, লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দারা ক্যালিফোর্নিয়া বা যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলে বসবাসরত বাসিন্দাদের থেকে জীবন যাত্রার মান নিয়ে কম সন্তুষ্ট৷

গত দুই বছরে অপরাধজনিত ঘটনা, সহিংসতা, ড্রাগ বা অ্যালকোহল ব্যবহার কমেছে, তবে এতেও খুব একটা খুশি নয় লস এঞ্জেলেসবাসী।

ইউএসসি ডর্নসাইফ-ইউনিয়ন ব্যাংক ল্যাবারোমিটার লিভাবিলিটি সার্ভে বুধবার (৩ জুন) এই সংক্রান্ত এক জরিপের ফলাফল প্রকাশ করেছে৷

জরিপে দেখা গেছে, আগামী বছরের মধ্যে ১০ শতাংশ লস এঞ্জেলেসবাসী বসবাসের জন্য অন্যত্র সরে যেতে পরিকল্পনা করছেন। ২০১৯ সালের থেকে এই হার ৪০ শতাংশ বেশি। ২০১৯ সালের জরিপে দেখা যায়, ৭ শতাংশ বাসিন্দা লস এঞ্জেলেস ছাড়তে চায় এবং ১৬ শতাংশ কাউন্টির অন্য কোথাও নতুন বাড়িতে উঠতে চায়।

তবে এবারের জরিপের ফলাফলে দেখা গেছে, ১০ শতাংশ লস এঞ্জেলেসবাসী অন্য কোথাও চলে যেতে পরিকল্পনা করছে এবং ১৪ শতাংশ বাসিন্দা নতুন বাড়িতে উঠার পরিকল্পনা করছে।

জরিপ অনুযায়ী এক থেকে সাত পর্যন্ত জীবন যাত্রার মান নিয়ে সন্তুষ্টির মাত্রা নির্ধারণ করা হয়। এক হলো জীবন যাত্রার মান নিয়ে অসন্তুষ্ট ও সাত হলো জীবন যাত্রার মান নিয়ে সন্তুষ্ট। সেখানে দেখা গেছে, লস এঞ্জেলেসবাসীর জীবন যাত্রার মান নিয়ে সন্তুষ্টির পয়েন্ট মাত্র ৪ দশমিক ৩ শতাংশ।

এছাড়া লস এঞ্জেলেসবাসীর মধ্যে কনজ্যুমার কনফিডেন্সও কমেছে। ক্যালিফোর্নিয়ার কনজ্যুমার কনফিডেন্স ৫০ দশমিক ৯ শতাংশ, যুক্তরাষ্ট্রের ৫১ দশমিক ৮ শতাংশ। অপরদিকে লস এঞ্জেলেসবাসীর কনজ্যুমার কনফিডেন্স ৫০ দশমিক ৩ শতাংশ।

তবে বাসিন্দারা বলছেন, ২০১৯ সালের তুলনায় লস এঞ্জেলেসের সামগ্রিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে৷ অপরাধ, সহিংসতা, মাদক ও অ্যালকোহল গ্রহণের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণে এসেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত