আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

আমেরিকার লস এঞ্জেলেসে বাংলাদেশের স্পেশাল অলিম্পিক দল

আমেরিকার লস এঞ্জেলেসে বাংলাদেশের স্পেশাল অলিম্পিক দল

স্পেশাল অলিম্পিকস্ সামার ওয়ার্ল্ড গেমস ২০১৫

বরাবরের মত এবারও  বাংলাদেশের স্পেশাল অলিম্পিক  দলসাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার
 জন্য কঠোর পরিশ্রম শেষে আমেরিকার লসএঞ্জেলেস এসে পৌছেছে। ২২শে জুলাই ২০১৫ তারিখে ০২:৪৫ ঘটিকায় তারা লস এঞ্জেলেস ( এল এ এক্স ) এয়ারপোর্টে অবতরণ করে। স্পেশাল অলিম্পিকস্ সামার ওয়ার্ল্ড গেমস  ২০১৫ যুক্তরাষ্ট্রের লসএ্যাঞ্জেলসে আগামী ২৫ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।এই ক্রীড়া আসরে বাংলাদেশের ৮০ সদস্যের দল এ্যাথলেটিক্স, সাঁতার, বোচি,ব্যাডমিন্টন, ফুটবল ও টেবিল টেনিস ইভেন্টে অংশ নেবে। ফারুকুল  ইসলাম
 দল  নেতা এবং খাইরুল ইসলাম খান সহকারী দল নেতা হিসেবে মনোনীত হয়েছেন। ৮০ সদস্যের দলে ৫৭ খেলোয়ার, ২০ কোচ এবং ৩ কর্মকর্তা আছেন। গত ২১ জুলাই সিঙ্গাপুর এয়ারলাইন্সযোগে স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ দললসএ্যাঞ্জেলসের উদ্দেশে ঢাকা ত্যাগকরে। এই গেমসে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকার, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও এয়ারটেল আর্থিক সহায়তা প্রদান করেছে। আমন্ত্রিত অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ওয়ার্ল্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর পূর্বে গত শনিবার আমেরিকার উদ্দেশ্যে যাত্রার আগে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা বিকেএসপিতে অনুষ্ঠানরত  স্পেশাল অলিম্পক্স বাংলাদেশ দলেরচলমান প্রশিক্ষণ কর্মসূচী পরিদর্শন করেন।কর্মকর্তাদের মধ্যে ছিলেনÑ আমেরিকানসেন্টারের পরিচালক এনবি ম্যাককনেল,উপ-পরিচালক, প্রোগ্রামস ক্রিস্টিয়ানকোল ও পাবলিক এ্যাফেয়ার্স অফিসার আশিক রুশদি প্রমুখ। তাঁরা স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের এ্যাথলেটদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভাল ফলেরজন্য উৎসাহিত করেন। তারা প্রশিক্ষণের পদ্ধতি ও ব্যবস্থাপনায় চমৎকৃত হন। বিকেএসপির কনফারেন্স কক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের চেয়ারম্যানডাঃ শামীম মতিন চৌধুরী ও অন্যকর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ও সহযোগিতার আশ্বাস দেন।


অন্যদিকে বাংলাদেশের স্পেশাল অলিম্পিক দলেরসাফল্য সারা লস এঞ্জেলেসে বসবাসরত বাঙ্গালীদের গর্বের বিষয়। তাদের লস এঞ্জেলেস আগমন উপলক্ষে লস এঞ্জেলেসের সকল স্তরের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে প্রান চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকে তাদের খোজ খবর নিচ্ছেনবলে জানা গেছে। সম্পূর্ন খেলা চলাকালীন সময়ে আগ্রহ সহকারে প্রবাসী কমিউনিটির সরব কার্যক্রম লক্ষনীয়। এ যেন দেশের প্রতি ভালবাসার প্রকাশ।

শেয়ার করুন

পাঠকের মতামত