আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ল্যাঙ্কেস্টারে সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ মৃত চার

ল্যাঙ্কেস্টারে সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ মৃত চার

ছবি: এলএবাংলাটাইমস

ল্যাঙ্কেস্টারে একটি মালবাহী ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জন নারী ও ২টি শিশু রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় আহত আরেক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে৷ কর্তৃপক্ষ জানায়, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার পর এভিনিউ জি এলাকার ৩০ স্ট্রিট ইস্ট ও ২০ স্ট্রিট ইস্ট অঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, গাড়িটির চালক নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর নারী ও দুই শিশুকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একটি বড় ট্রাক ও একটি কালো স্পোর্টস গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গাড়িটিতে ৫ জন যাত্রী ছিলো। যাত্রীদের মধ্যে ২ জন নারী ও ৩ জন শিশু ছিলো। বাচ্চাগুলোর বয়স ৫ থেকে ১১ এর মধ্যে।

শিশুদের মাঝে বয়সে বড় দুই জন মারা গিয়েছে। বয়সে ছোট শিশুটি আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

ট্রাকের পুরুষ চালক তেমন গুরুতরভাবে আহত হোননি। সংঘর্ষের কারণ সর্ম্পকে এখনো কিছু জানা যায় নি। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, সপ্তাহের শুরু থেকে এন্টিলোপ ভ্যালিতে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।মহামারীর কারণে সড়ক ফাঁকা থাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালানো হচ্ছে। সিএইচপি ও শেরিফ দপ্তর জানায়, স্পিডিং এর ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত