আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় শিশুকে গুলি করে হত্যা, আটক এক দম্পতি

ক্যালিফোর্নিয়ায় শিশুকে গুলি করে হত্যা, আটক এক দম্পতি

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় ছয় বছরের শিশুকে রাস্তায় চলন্ত গাড়ির ভিতর গুলি করে খুন করার দায়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

গত মাসে এইডিন লিও নামের শিশুটি মায়ের সাথে গাড়িতে করে স্কুল থেকে ফেরার পথে গুলিতে মারা যায়। আর এই ঘটনার পরেই ক্যালিফোর্নিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

রবিবার (৬ জুন) এই হত্যাকান্ড ঘটানোর অভিযোগে মার্কাস অ্যান্থনি এরিয (২৪) এবং ওয়েন লি (২২) দুইজনকে আটক করা হয়েছে। অরেঞ্জ কাউন্টির কস্টা মেসার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হবে৷

ক্যালিফোর্নিয়ার হাইওয়ে পেট্রোলের (সিএইচপি) কমিশনার আমান্ডা রে এক বিবৃতিতে বলেন, 'খুনের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা ধরা পড়েছে। লিও ফিরে আসবেনা তবে তার পরিবার এতে কিছুটা হলেও শান্তি পাবে'।

'সিএইচপি লিও'র জন্য ন্যায্য বিচার নিশ্চিত করতে অরেঞ্জ কাউন্টির অ্যাটর্নির সাথে একত্রিত হয়ে কাজ করবে'- বলেন আমান্ডা রে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্থনি এরিয ও ওয়েন লি দুইজন দম্পতি৷ তবে গ্রেফতারের পর এখন পর্যন্ত ঘটনা সম্পর্কে কিছু বলেনি তারা।

পুলিশ জানায়, লেন চেঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এই গুলি ছোঁড়ার ঘটনা ঘটে৷ এইডিন লিও তার মায়ের গাড়ির রেয়ার সিটে বসা ছিলো। এমন সময় রাস্তার ঝামেলাকে কেন্দ্র করে এই গুলি ছোঁড়া হয়। এ সময় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত