আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ভাড়াটিয়াদের হয়রানি বন্ধে লস এঞ্জেলেসে নতুন আইন

ভাড়াটিয়াদের হয়রানি বন্ধে লস এঞ্জেলেসে নতুন আইন

ছবি: এলএবাংলাটাইমস

ভাড়াটিয়াদের হয়রানি বন্ধে আইন পাশ করার প্রস্তাব উত্থাপন হয়েছে লস এঞ্জেলেস। নতুন এই আইনে, বাড়িওয়ালার দ্বারা যদি কোনো ভাড়াটিয়া যদি নিগ্রহ বা দুর্ব্যবহার এর শিকার হয়, তবে আইনি পদক্ষেপ গ্রহণ করার সুযোগ পাবে ওই ভাড়াটিয়া।

বুধবার (৯ জুন) লস এঞ্জেলেস সিটি কাউন্সিল এই তথ্য জানান। এটি বাস্তবায়নে আইনজীবীরা কাজ করবেন।

নতুন আইনে কী আছে?

ভাড়াটিয়াদের প্রতি হয়রানি বন্ধের আইন আইনকে বলা হচ্ছে 'টেনেন্ট হ্যারেজমেন্ট'। বাড়িওয়ালারা যদি কোনো ভাড়াটিয়াকে অবৈধভাবে জোরপূর্বক কোনো প্রকার হয়রানি করে, তবে এই আইনে পদক্ষেপ গ্রহণ করতে পারবে ভাড়াটিয়ারা।

যেমন-

১) ভাড়াটিয়াকে শারীরিক নিগ্রহের হুমকি প্রদান।

২) কোনো সুবিধা থেকে বঞ্চিত করা বা বন্ধ করা।

৩) কোনো স্পর্শকাতর তথ্য জানতে চাওয়া।

৪) স্বাধীন চলাচলে বাঁধা সৃষ্টি করা।

৫) উচ্ছেদের হুমকি প্রদান।

৬) কোনো সার্ভিস ঠিক করে দিতে অসম্মত হওয়া।

৭) অনুমতি ছাড়াই ভাড়াটিয়ার বাড়িতে প্রবেশ করা বা কোনো ছবি তোলা।

৮) আইনসিদ্ধ ভাড়া নিতে অস্বীকৃতি জানানো।

আইন না মানলে শাস্তি কী হবে?

যদি কোনো বাড়িওয়ালা এসব আইন অমান্য করে, তবে ভাড়াটিয়ারা আইনের আশ্রয় নিতে পারবে। একটি আইন অমান্য করার জন্য বাড়িওয়ালাকে ১০ হাজার ডলার জরিমানা করা হবে৷ ভাড়াটিয়া যদি বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম হয়, তবে আরো ৫ হাজার ডলার যুক্ত হবে৷

এই আইনের রিভাইজড ভার্সন পাশ করতে বুধবার কাউন্সিল মেম্বাররা ভোট প্রদান করেন। পরবর্তীতে চূড়ান্তভাবে আইন পাশের জন্য কাউন্সিলে পাঠানো হবে বিলটি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত