আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় মাস্ক ব্যবহারের নীতিমালা কী? জেনে নিন!

ক্যালিফোর্নিয়ায় মাস্ক ব্যবহারের নীতিমালা কী? জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

করোনা মহামারির কারণে ক্যালিফোর্নিয়া রাজ্যে এক বছরের উপর জারি ছিলো কঠোর বিধিনিষেধ। ১৫ জুন থেকে সামগ্রিক করোনা বিধিনিষেধ শিথিল করছে কর্তৃপক্ষ।

প্রশ্ন উঠেছে, করোনা বিধিনিষেধ শিথিল হলে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে কী? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ক্যালিফোর্নিয়ার হেলথ অ্যান্ড হিউম্যান সেক্রেটারি ড. মার্ক ঘ্যালি।

ড. মার্ক ঘ্যালি জানান, যেসব বাসিন্দা করোনার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তারা করোনা পূর্ববর্তী সময়ের মতো মাস্ক ছাড়াই থাকতে পারবেন। মাস্ক ব্যবহার ছাড়াই পানশালায় যেতে পারবে ও বাজার করতে পারবেন টিকাগ্রহণকারীরা।

তবে কারো টিকার পূর্ণ ডোজ গ্রহণ না হলে কোনো 'ইনডোর সেটিং' যেমন শপিং মল, পানশালা, মুভি থিয়েটার এবং অন্যান্য ইনডোর ব্যবসাপ্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার করতে হবে।

তবে কিছু স্থান আছে যেখানে সকল বাসিন্দার বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে৷

যেকোনো গণপরিবহণ ও প্লেন: বাস বা ট্রেনসহ যে কোনো গণপরিবহণে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। ২০২১ সালের সেপ্টেম্বরের ১৩ তারিখ পর্যন্ত এই আইন জারি থাকবে। টিকাগ্রহণকারীদের জন্যও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।

কে-টুয়েলভ স্কুল ও ডে-কেয়ার: কে-টুয়েলভ ও ডে-কেয়ারের ইনডোরে শিক্ষক এবং শিক্ষার্থীসহ সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। তবে খেলার মাঠ বা আউটডোরে কাউকে মাস্ক ব্যবহার করতে হবে না।

কারাগার ও হোমলেস শেল্টার: কারাগার এবং গৃহহীনদের থাকার জন্য হোমলেস সেন্টারের সকল বাসিন্দাকে মাস্ক ব্যবহার করতে হবে। একই সাথে শোধানাগারগুলোতেও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।

ইনডোর কর্মক্ষেত্রে: ইনডোর ওয়ার্কপ্লেসে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই আইন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত