আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পুরোপুরি খুলছে ক্যালিফোর্নিয়া, মিশ্র প্রতিক্রিয়ায় বাসিন্দারা

পুরোপুরি খুলছে ক্যালিফোর্নিয়া, মিশ্র প্রতিক্রিয়ায় বাসিন্দারা

ছবি: এলএবাংলাটাইমস

দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে লকডাউন জারি থাকা ক্যালিফোর্নিয়ায় রাজ্যের সকল কিছু আবার পুরোদমে চালু হচ্ছে৷ আগামী ১৫ জুন থেকে রাজ্যের ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিনোদন কেন্দ্রগুলো পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে।

আবার সবকিছু স্বাভাববিক অবস্থায় ফিরে আসতে শুরু করলেও বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

হানিংটন বিচের বাসিন্দা মাইক ফেরাগাম জানান, প্রথমত আগের মতো মানুষ আর অসুস্থ হচ্ছে না, এটি নিয়ে আমি আনন্দিত৷ আমরা এমন একটি অবস্থানে আসতে পেরে খুশি'।

তবে করোনা পূর্ববর্তী অবস্থার মতো স্বাভাবিক হতে বাসিন্দাদের মতো জড়তা কাজ করছে। শাটডাউন, লকডাউন, সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক ব্যবহারের মতো নিয়মগুলো বাতিল হলেও এখনই দীর্ঘদিনের অভ্যস্ততা কাটিয়ে উঠতে কিছুটা সমস্যা হবে ক্যালিফোর্নিয়াবাসীর।

হানিংটন বিচের আরেক বাসিন্দা কেরি জি বলেন, 'এটি খুবই দ্বিধাপূর্ণ অবস্থা। আমার ১১ বছরের মেয়ে আছে, তার শারীরিক জটিলতা আছে। ঘরের বাইরে
এখন এমন মানুষও আছে যারা টিকা গ্রহণ করেনি'।

তিনি জানান, আরো সময় ধরে তিনি মাস্ক ব্যবহার চালিয়ে যাবেন।

কেরি জি'র বন্ধু জানান, 'আমার সম্প্রতি কিডনি প্রতিস্থাপন হয়েছে। তাই আমি মাস্ক ব্যবহারকেই নিরাপদ মনে করছি'।

বিশেষজ্ঞরা বলছেন, 'বিধিনিষেধ শিথিল হওয়ায় নিউ নরমালের উদ্বিগ্নতা কাটিয়ে উঠতে বাসিন্দাদের কিছুদিন সময় লাগবে'।

মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ ড. লুইস স্যান্ডোভাল জানান, এমন অনেকের সাথে কথা বলেছি যারা এখন কাজে ফিরে যেতে স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করছে না'।

তিনি বলেন, 'বাসিন্দাদের একে অপরের প্রতি সহনশীল হতে হবে ও মতামতের গুরুত্ব দিতে হবে'।

এছাড়া কারো যদি এই বিষয়ে উদ্বিগ্নতা ও চিন্তা বেশি মারাত্মক পর্যায়ে চলে যায়, তবে তাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত