আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

টিকাদান কার্যক্রমে সবচেয়ে এগিয়ে পাসাডিনা, চতুর্থ লস এঞ্জেলেস

টিকাদান কার্যক্রমে সবচেয়ে এগিয়ে পাসাডিনা, চতুর্থ লস এঞ্জেলেস

ছবি: এলএবাংলাটাইমস

টিকাদান কার্যক্রমে ক্যালিফোর্নিয়া রাজ্যের মধ্যে সবচেয়ে সফল অবস্থানে রয়েছে পাসাডিনা শহর। এখন পর্যন্ত পাসাডিনার ১২ বছর থেকে শুরু করে আরো বেশি বয়েসী ৭২ শতাংশ মানুষ টিকা গ্রহণ করেছে।

টিকাগ্রহণের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে সিটি অব লস এঞ্জেলেস। লস এঞ্জেলেস শহরের প্রায় ৫৪ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন।

লং বিচে টিকা গ্রহণ করেছেন ৬৩ শতাংশ বাসিন্দা। আর পাসাডিনার কাছাকাছি অবস্থানে রয়েছে স্যান ফ্রান্সিসকো। সেখানের ৭০ শতাংশ বাসিন্দা টিকা গ্রহণ করেছেন।

পাসাডিনার পাবলিক হেলথ ডিরেক্টর ড. ইং-ইং ঘো বলেন, 'এখন যারাই টিকা নেয়নি, শুধু তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি রয়েছে'।

পাসাডিনায় টিকাদান কার্যক্রম মডেল বেশ সফল হয়েছে। বাসিন্দারা যেখানে কাজ করেন, সেখানেই টিকা নিয়ে উপস্থিত হয়েছেন কর্তৃপক্ষ।

'অন্তত ৮০ শতাংশ মানুষ টিকার এক ডোজ হলেও গ্রহণ করেছেন'- জানান ড. ঘো।

বাসিন্দাদের টিকা গ্রহণে উৎসাহ প্রদান করতে স্থানীয় কমিউনিটির নেতাদের সাথে কাজ করেছে পাসাডিনা কর্তৃপক্ষ। চার্চ, মসজিদ, স্কুল, ক্লিনিক ও ডাক্তারেরা বাসিন্দাদের উৎসাহ প্রদানের পাশাপাশি বাড়ি বাড়ি যেয়ে টিকা বিতরণ করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত