আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

কর্মক্ষেত্রে টিকাগ্রহীতাদের মাস্ক পরতে হবে না: নিউসাম

কর্মক্ষেত্রে টিকাগ্রহীতাদের মাস্ক পরতে হবে না: নিউসাম

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার যেসব বাসিন্দা টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন, কর্মক্ষেত্রে তাদের মাস্ক ব্যবহার করতে হবে না বলে জানান গভর্নর গেভিন নিউসাম।

এর আগে কর্মক্ষেত্রে সকল কর্মীদের মাস্ক ব্যবহার করার বাধ্যবাধকতা ছিলো। আর গেভিন নিউসামের এই সিদ্ধান্তের ফলে রাজ্যজুড়ে বিতর্কের সৃষ্টি হয়।

সোমবার (১৪ জুন) এক বিবৃতিতে গেভিন নিউসাম জানান, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) নির্দেশনা অনুসরণ করবে রাজ্য।

এই ঘোষণার ফলে যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তারা মাস্ক ব্যবহার ছাড়াই কর্মক্ষেত্রে সামাজিক মেলামেশা করতে পারবেন। তবে যারা টিকা নেননি, তাদের অবশ্যই কর্মক্ষেত্রে বা কোনো পরিবহণে চলাকালীন মাস্ক ব্যবহার করতে হবে।

১৭ তারিখ ডিভিশন অব অক্যুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ সংস্থার সাথে আলোচনায় বসবেন গেভিন নিউসাম। এরপর একটি নির্বাহী আদেশের মাধ্যমে কর্মক্ষেত্রে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা বাতিল করবে৷

এদিকে, মঙ্গলবার ১৫ জুন থেকে পুরোদমে খোলা হচ্ছে ক্যালিফোর্নিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান, বিনোদন পার্ক সহ সকল কিছুই।

তবে এখনো বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান এবং টিকা গ্রহণ করেনি এমন বাসিন্দাদের উপর মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা রয়েছে।

মঙ্গলবার থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের উপর আরোপিত বিধিনিষেধ পুরোপুরি উঠে যাচ্ছে৷ সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না, একই সাথে সক্ষমতার পুরো সেবা নিশ্চিত করতে পারবে প্রতিষ্ঠানগুলো। যারা টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছে, তারা মাস্ক ছাড়া কর্মক্ষেত্রে কাজ করতে পারবে।

তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও রয়েছে৷ কোনো প্রতিষ্ঠান চাইলে মাস্ক ব্যবহার জারি রাখতে পারে বা টিকা গ্রহণের সত্যতা যাচাই করতে পারে।

আবার কিছু ক্ষেত্রে কেউ টিকার পূর্ণ ডোজ গ্রহণ করলেও তাদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। যেমন-

যেকোনো গণপরিবহণ ও প্লেন: বাস বা ট্রেনসহ যে কোনো গণপরিবহণে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। ২০২১ সালের সেপ্টেম্বরের ১৩ তারিখ পর্যন্ত এই আইন জারি থাকবে। টিকাগ্রহণকারীদের জন্যও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।

কে-টুয়েলভ স্কুল ও ডে-কেয়ার: কে-টুয়েলভ ও ডে-কেয়ারের ইনডোরে শিক্ষক এবং শিক্ষার্থীসহ সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। তবে খেলার মাঠ বা আউটডোরে কাউকে মাস্ক ব্যবহার করতে হবে না।

কারাগার ও হোমলেস শেল্টার: কারাগার এবং গৃহহীনদের থাকার জন্য হোমলেস সেন্টারের সকল বাসিন্দাকে মাস্ক ব্যবহার করতে হবে। একই সাথে শোধানাগারগুলোতেও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।

ইনডোর কর্মক্ষেত্রে: ইনডোর ওয়ার্কপ্লেসে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই আইন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

একই সাথে আউটডোর কোনো লাইভ ইভেন্টে ১০ হাজারের বেশি দর্শক সমাগম হলে টিকা গ্রহণের সত্যতা যাচাই করা হবে বা করোনা নেগেটিভ টেস্টের প্রমাণ লাগবে।

তবে, ১৫ জুন করোনা বিধিনিষেধ রাজ্যজুড়ে শিথিল করে দিলেও জরুরি অবস্থা জারি থাকবে বলে জানান ডেমোক্রেটিক গভর্নর গেভিন নিউসাম।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত