আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় দাবানল: বাসিন্দাদের সরে যেতে নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় দাবানল: বাসিন্দাদের সরে যেতে নির্দেশ

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস বেসিনের পূর্বে ও সান দিয়েগো শহরের উত্তরপূর্বে অবস্থিত স্যান্তা রোজা পর্বতে দাবানলের সূত্রপাত হয়েছে। আর এই দাবানলের আগুনে প্রায় ৪০০ একর জমি পুড়ে গেছে।

এছাড়া তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও দুইটি বাড়ি পুরোপুরি ধসে গেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

দাবানলের তীব্রতা বাড়তে থাকায় পিনইয়ন ক্রেস্ট অঞ্চলের বাসিন্দাদের বাধ্যতামূলক অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি স্টেট রুট সেভেনটি-ফোর আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করা কর্মীরা জানান, বিকেল পাঁচটা নাগাদ আগুন সামনের দিকে ছড়িয়ে যাওয়া আটকাতে সক্ষম হোন তারা। তবে আবহাওয়া বৈরি থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে।

দমকল কর্মীরা জানান, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ১০ শতাংশ আগুন নিয়ন্ত্রনে এসেছে। তবে পার্শ্ববর্তী পিনইয়ন পাইনস এবং এলপাইন ভিলেজ অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আগুন নিয়ন্ত্রণে কাজ করায এক দমকল কর্মী আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন নেভানোর কাজে ৪০০ জন দমকলকর্মী কাজ করছেন।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সূত্র জানায়, সকাল ১১টা ৫ মিনিটের দিকে প্রথম স্যান্তা রোজা ও সান জেসিন্তো ন্যাশনাল মনুমেন্টের পশ্চিমে অবস্থিত পিনইয়ন ক্যাম্প-গ্রাউণ্ডে আগুন ছড়াচ্ছে বলে খবর পাওয়া যায়।

আগুনটির তীব্রতা মাঝারি হারে বেড়ে উত্তর-পূর্বদিকের স্টেইট রুট ৭৪ এ ছড়িয়ে পড়ে।

বাসিন্দাদের দাবানল আক্রান্ত অঞ্চল এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সাথে দাবানল শুরু হওয়ার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


এলএবাংলাটাইমস/এমডব্লিউ/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত