আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার গাঁজা শিল্প টেকাতে ১০০ মিলিয়ন ডলার গ্রান্ট!

ক্যালিফোর্নিয়ার গাঁজা শিল্প টেকাতে ১০০ মিলিয়ন ডলার গ্রান্ট!

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় বছর পাঁচেক আগে বিনোদনের জন্য গাঁজার ব্যবহার বৈধ করা হয়েছে। তবে এখনো ক্যালিফোর্নিয়ার বৈধ গাঁজা শিল্প চাঙ্গা হয়ে উঠতে পারেনি। এর অন্যতম কারণ, অবৈধভাবে গড়ে উঠা গাঁজা শিল্পের সাথে পাল্লা দিতে পারছে না বৈধভাবে গাঁজা উৎপাদনকারীরা।

ফলে বৈধ গাঁজা শিল্প টিকিয়ে রাখতে সোমবার (১৪ জুলাই) ১০০ মিলিয়ন ডলারের প্রণোদনা বরাদ্দ প্রস্তাব গৃহীত করেছে ক্যালিফোর্নিয়ার আইনসভা।

এই শিল্প উন্নত হলে এর সবচেয়ে বড় সুবিধাভোগী হবে লস এঞ্জেলেস কাউন্টি। প্রায় পাঁচ বছর আগে প্রস্তাবনা ৬৪ এর আওতায় গাঁজার বিনোদনমূলক ব্যবহারের পক্ষে রায় দেন বাসিন্দারা।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম এই অর্থ বরাদ্দের প্রস্তাব করেন। যেসব প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স আছে, সেসব সিটি ও কাউন্টিতে এই গ্রান্ট দেওয়া হবে।

গেভিন নিউসাম বলেন, 'আমাদের একটি বৈধ এবং পরিকল্পিত গাঁজার বাজার তৈরি করতে হবে'।

প্রোভিশনাল লাইসেন্স থেকে নিয়মিত লাইসেন্স এ উন্নীত হতেও এই শিল্পর সাথে জড়িতদের কাঠখড় পোড়াতে হচ্ছে। পরিবেশ দূষণের ইস্যু থাকায় খরচ বৃদ্ধি পাচ্ছে। ফলে এখনো ৮২ শতাংশ প্রতিষ্ঠানই নিয়মিত লাইসেন্সের আবেদন যোগ্যতাই অর্জন করেনি।

বাজেটের ২২ শতাংশ লস এঞ্জেলেস পাবে। এই অর্থ দিয়ে বিশেষজ্ঞ নিয়োগ ও পরিবেশ নিয়ে গবেষণার খাত উন্নত করা হবে৷

এই গ্রান্ট বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মেয়র এরিক গারসেটি বলেন, 'একটি বৈধ বাজার তৈরিতে এটি খুবই জরুরি'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত