আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় খরায় নিখোঁজ বিমানের রহস্য উন্মোচন!

ক্যালিফোর্নিয়ায় খরায় নিখোঁজ বিমানের রহস্য উন্মোচন!

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার কিছু অংশে শুরু হয়েছে প্রচন্ড দাবদাহ। আর এর ফলে অঞ্চলটির বেশ কিছু হৃদ পুরোপুরি শুকিয়ে গেছে৷

হৃদ শুকিয়ে যাওয়ায় পাঁচ যুগ আগের এক রহস্য উন্মোচন হলো। ১৯৬০ সালে হ্রদে রহস্যময়ভাবে হারিয়ে যাওয়া এক বিমানের পরিশিষ্ট উদ্ধার হলো।

১৯৬৫ সালের নতুন বছরের দিনই একটি বিমান হুট করে নিখোঁজ হয়৷ সেই নিখোঁজ বিমানটির মডেল ছিল পাইপার কোমাঞ্চে ২৫০। শুকিয়ে যাওয়া হ্রদ থেকে যেই বিমানটি আবিষ্কৃত হয়েছে, সেটির সাথে নিখোঁজ বিমানটির বর্ণনা মিলে যায়।

স্যাক্রামেন্টোর ফলসল লেকের সবচেয়ে সুগভীর অংশ থেকে বিমানটি উদ্ধার হয়েছে৷ বর্তমানে একটি প্রতিষ্ঠান পানির নিচের সরঞ্জামগুলো পরীক্ষা করে দেখছে।

১৯৬৫ সালে নিখোঁজ হওয়া বিমানটিতে পাইলটসহ চারজন যাত্রী ছিলো। পরবর্তীতে পাইলটের মৃতদেহ উদ্ধার করা গেলেও অন্য তিনজনের মৃতদেহ কখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ২০১৪ সাল পর্যন্ত নিখোঁজ যাত্রীদের খোঁজ চালানো হয়।

উদ্ধার হওয়া বিমানের পরিশিষ্ট পরীক্ষা করে দেখা প্রতিষ্ঠান সিফ্লোর সিস্টেম জানান, প্রথমে তাদের ডিভাইসে একটি রহস্যময় বস্তু উঠে আসে।

সিফ্লোরের এক কর্মী জানান, 'আমি এখন কিছু পেয়েছিলাম যা স্বাভাবিক ছিলো না'।

পরবর্তীতে ভালো করে পর্যবেক্ষণের পর এটি বিমান তা নিশ্চিত করা যায়৷ লেকের ওই স্থানটিতে এখন পর্যন্ত পানির স্তর সবচেয়ে কমে এসেছে। ফলে এই বিমানের ডানা এবং প্রোপেলারের স্পষ্ট ছবি তুলতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি।

স্থানীয় শেরিফ অফিস সিদ্ধান্ত নিবে যে বিমানটি পানি থেকে উদ্ধার করা হবে কী না। তবে বর্তমানে এই ঘটনা নিয়ে কোনো তদন্ত চলমান নেই।

রাজ্যজুড়ে খড়া হওয়ায় ফলসম লেকে বর্তমানে স্বাভাবিকের চেয়ে পানি অনেক কম রয়েছে৷ মাত্র ৩৮ শতাংশ পানি রয়েছে বর্তমানে হৃদটিতে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম রাজ্যের ৫৮টি কাউন্টির মধ্যে অন্তত ৪১টি কাউন্টিতে খরা সতর্কতা জারি করেন, যার মধ্যে তিনটি আবার লেক বেষ্টিত অঞ্চল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত