আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কাজ না খুঁজলে দেওয়া হবে না কর্মহীন ভাতা: নিউসাম

কাজ না খুঁজলে দেওয়া হবে না কর্মহীন ভাতা: নিউসাম

ছবি: এলএবাংলাটাইমস

সক্রিয়ভাবে কোনো কাজ বা চাকরি না খুঁজলে তাকে বেকারভাতা প্রদান করবে না ক্যালিফোর্নিয়া।

বৃহস্পতিবার (১৭ জুন) গভর্নর গেভিন নিউসামের অফিস এই ঘোষণা দেয়।

এমনিতে রাষ্ট্রের আইন অনুযায়ী, যারা সক্রিয়ভাবে কোনো কাজ খুঁজছে শুধু তারাই বেকারভাতা পাবে। তবে করোনা মহামারিতে অঙ্গরাজ্যগুলো এই আইন পরিবর্তন করে। কারণ তখন অনেক কাজই বন্ধ হয়ে যায়।

২০২০ সালের মার্চে ক্যালিফোর্নিয়া বেকারভাতা পাওয়ার আইন পরিবর্তন করে। তবে আসন্ন জুলাই ১১ তারিখ থেকে ভাতা পেতে হলে সক্রিয়ভাবে কাজ খুঁজতে হবে৷

অ্যাপমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান রিতা সেইঞ্জ বলেন, 'ক্যালিফোর্নিয়া অর্থনীতি চাঙ্গা করতে একটি নিরাপদ এবং পছন্দমতো ক্যারিয়ার গড়ে তুলতে বাসিন্দাদের অনেক সাহায্য করছে'৷

মহামারি শুরু হওয়ার পর থেকে ক্যালিফোর্নিয়ার ৪০ মিলিয়ন মানুষের মধ্যে ২০ মিলিয়ন বাসিন্দা কর্মহীন ভাতার আবেদন করেন। এখন পর্যন্ত কর্মহীন ভাতা বাবদ ১২৮ মিলিয়ন ডলার প্রদান করা হয়েছে।

সাধারণত কর্মহীন ভাতা বাবদ একজন বাসিন্দা প্রতি সপ্তাহে ৪৫০ ডলার করে ভাতা পেয়ে থাকে। এবার কংগ্রেস বাড়তি ৩০০ ডলার করে যোগ করে দিতে আইন পাশ করেছে। সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত ভাতা প্রদান করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত