আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপদাহ: জরুরি অবস্থা জারি

ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপদাহ: জরুরি অবস্থা জারি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে তীব্র তাপদাহ বিরাজ করছে। ফলে ক্যালিফোর্নিয়ায় 'স্টেট অব ইমার্জেন্সি' জারি করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের জন্য এই জরুরি অবস্থা জারি করা হয়।

ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনাসহ দক্ষিণের অঞ্চল নেভাদা ও ইউটাহতেও এই একই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বাসিন্দাদের এয়ার কন্ডিশন রুমে থাকার পাশাপাশি সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলতে পরামর্শ দেয় কর্তৃপক্ষ।

একই সাথে 'পিক আওয়ারে' বিদ্যুৎ সঞ্চয় করতেও পরামর্শ দেন কর্তৃপক্ষ। রবিবার পর্যন্ত ১০০-১১০ ফারেনহাইট (৩৭-৪৩ ডিগ্রী সেলসিয়াস) তাপমাত্রা হতে পারে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানান, রবিবার রাত ৭টা পর্যন্ত রাজ্যে জরুরি অবস্থা জারি থাকবে। এনার্জি ইনফাস্ট্রাকচার কমাতে এবং শক্তি সঞ্চয় করতে এই জরুরি অবস্থা জারি করা হয়।

দ্য ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর বাসিন্দাদের থার্মোস্ট্যাটস ৭৮ ডিগ্রী ফারেনহাইটে রাখতে পরামর্শ দিয়েছেন। এছাড়া ভারী বৈদ্যুতিক যন্ত্র ও অযথা আলো না ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

পৃথিবীর অন্যতম উষ্ণতম অঞ্চল ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশন পার্কে বৃহস্পতিবার তাপমাত্রা মাপা হয়েছে ১৩০ ডিগ্রী ফারেনহাইট বা ৫৪ ডিগ্রী সেলসিয়াস।

ডেথ ভ্যালির স্থানীয় বাসিন্দারা বলেন, তাপমাত্রা ১২০ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত সহনীয় কিন্তু এর বেশি উপরে উঠে গেলে জীবন অসহনীয় হয়ে উঠে।

স্যান ফ্র‍্যান্সিসকো শহরেও তীব্র তাপমাত্রার সৃষ্টি হয়েছে। ফলে শহরের বিভিন্নস্থানে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ তৈরি করা হয়েছে।

অ্যারিজোনার ফনিক্স শহরে বৃহস্পতিবার তাপমাত্রা মাপা হয়েছে সর্বোচ্চ ১১৮ ডিগ্রী ফারেনহাইট, লাস ভেগাসে তাপমাত্রা মাপা হয় ১১৫ ডিগ্রী ফারেনহাইট ও ডেনভারে ১০০ ডিগ্রী ফারেনহাইট।

দক্ষিণ-পশ্চিমের অন্তত ৫০ মিলিয়ন বাসিন্দা তীব্র তাপদাহের ফলে জরুরি অবস্থা নির্দেশের আওতায় রয়েছে৷

সামনে আরো কয়েকবার এই তীব্র তাপবাহ বা হিট ওয়েভ আসতে পারে বলে জানান আবহাওয়াবিদরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত