আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় অনলাইন ভ্যাকসিন ভ্যারিফিকেশন সিস্টেম চালু

ক্যালিফোর্নিয়ায় অনলাইন ভ্যাকসিন ভ্যারিফিকেশন সিস্টেম চালু

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের মধ্যে কারা করোনা টিকা গ্রহণ করেছেন, সেটি এখন অনলাইনে যাচাই করা সম্ভব হবে। ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ তাদের ওয়েবসাইটে এই সেবাটি যুক্ত করেছে।

শুক্রবার (১৮ জুন) রাজ্যের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। বিনোদন পার্ক, কনসার্ট এরিনা কিংবা স্পোর্টস ইভেন্টে প্রবেশ করতে অনলাইনে টিকা গ্রহণের 'স্ট্যাটাস' যাচাই করা হবে।

এটিকে 'ডিজিটাল কোভিড-১৯ ভ্যাকসিনেশন রেকর্ড' বলা হচ্ছে। বাসিন্দাদের টিকা গ্রহণের স্ট্যাটাস জানতে myvacccinerecord.cdph.ca.gov এ লগইন করতে হবে।

লগইনের জন্য নাম, জন্ম তারিখ, ই-মেইল, ফোন নাম্বার - এই তথ্যগুলো প্রয়োজন হবে। পরে চার ডিজিটের একটি পিন নম্বর তৈরি করতে হবে।

এটি কোন অ্যাপ নয় বরং কিউআর কোডের মাধ্যমে এটি যাচাই করা সম্ভব হবে।

ক্যালিফোর্নিয়ার মহামারিবিদ ড. এরিকা প্যান সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন 'টিকা গ্রহীতাদের সিডিসি কার্ড নিরাপদে রাখার পরামর্শ দিচ্ছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ। সেই ক্ষেত্রে এটির ইলেকট্রনিক ভার্সনই সবচেয়ে নিরাপদ'।

তিনি আরো বলেন, রাজ্যের দুই কোটি বাসিন্দার মধ্যে কেউ টিকা গ্রহণের প্রমাণ হারিয়ে ফেললে ডিজিটাল কোভিড-১৯ ভ্যাকসিন রেকর্ড বিকল্প হিসেবে কাজ করবে'।

স্বাস্থ্য কর্মকর্তারা জানাচ্ছেন, এটি ভ্যাকসিন পাসপোর্ট নয়। এটি শুধুমাত্র সাধারণ টিকা কার্ডের ডিজিটাল ভার্সন।

নতুন ফিচারটি উদ্বোধন কালে গভর্নর গেভিন নিউসাম বলেন, 'মূলত এটি কাগজের কার্ডের বিকল্প হিসেবে কাজ করবে'।

তিনি আরো বলেন, 'এটি ড্রাইভিং লাইসেন্সের মতো। এই ফিচার টিকা কার্ডটিকে ডিজিটাল ওয়ালেটে রাখার সুযোগ দিবে'।

টিকার ইলেকট্রনিক ভ্যারিভিকেশন একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে । সমালোচকরা বাধ্যতামূলক 'টিকা পাসপোর্ট' বিষয়ে শঙ্কা প্রকাশ করছেন। তাদের মতে, এটি মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লংঘন করবে।

তবে নিউসাম বলেন, 'এটি আবশ্যক কিছু নয়। মূল কাগজের অনলাইন কপি হিসেবে এটি কাজ করবে'।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে শুধুমাত্র হাওয়াই এবং নিউ ইয়র্ক ভ্যাকসিন পাসপোর্ট চালু করেছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত